বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ”খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ উত্তর মধ্যপাড়া এলাকার যুব সমাজের আয়োজনে নাইট ম্যাচ টি-টেন ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক, শিক্ষা অনুরাগী, কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ রবি উল্লাহ ভুঁইয়া এম জেএফ। উপজেলার জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকার ও উপস্থাপক খোরশেদ আলম বাবু ও সাংবাদিক মোশারফ হোসেন কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত সার্জেন, বীর মুক্তিযোদ্ধা আলী নেওয়াজ খান।
ঈদ উপলক্ষে আয়োজিত টি-টেন ক্রিকেট ফাইনাল খেলায় অংশগ্রহণ করে স্থানীয় মনিয়ন্দ উত্তরপাড়া ক্রিকেট দল বনাম মনিয়ন্দ পূর্ব মধ্যপাড়া ক্রিকেট দল। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা মনিয়ন্দ উত্তরপাড়া ক্রিকেট দলকে ১৬ রানে পরাজিত করে বিজয়ী হয় মনিয়ন্দ মধ্য পূর্বপাড়া ক্রিকেট দল। খেলায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার প্রবীণ মুরব্বি মোঃ হাছু মিয়া সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল হোসেন, সমাজসেবক শ্রী দিলীপ দাস, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।
এসময়ই খেলার প্রধান অতিথি আলহাজ্ব লায়ন মোঃ রবি উল্লাহ ভুঁইয়া যুব সমাজের উদ্দেশ্যে বলেন, খেলাধুলায় একটি নির্দোষ বিনোদন, লেখাপড়ার পাশাপাশি প্রত্যেককের উচিত দৈনিক কিছু সময় হলোও খেলাধুলার চর্চা করা। এতে শরীর ও মন ভালো থাকে। এছাড়াও নিয়মিত খেলাধুলা চর্চার মাধ্যমে মাদক সহ যেকোনো ধরনের নেশার জগত থেকে দূরে থাকা যায়। খেলা শেষে পরাজিত দলের হাতে রানার্সআপ ট্রফি এবং বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও একটি খাসি তুলে দেন উপস্থিত অতিথিরা………………….... (সিংক)।