রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

দুর্গাপুরে সত্যবান হত্যা দিবস

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১২৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ হাজং উন্নয়ন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক, আদিবাসী নেতা কমরেড সত্যবান হাজং এর ১৭ তম হত্যা দিবস উপলক্ষ্যে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে আদিবাসী নেতা লিটন হাজং এর সঞ্চালনায়, আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য আশুতোষ হাজং, জেলা কমিটির সম্পাদক নিরন্তর বনোয়ারী, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সদস্য শামছুল আলম খাঁন, উপজেলা কৃষক সমিতির সম্পাদক মোর্শেদ আলম, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, আদিবাসী নেতা, জীতেন্দ্র হাজং, পার্বতী রিছিল, অন্তর হাজং, সত্যবান হাজং এর বাবা তুশীল হাজং সহ সিপিবি ও আদিবাসী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কমরেড সত্যবান বাংলাদেশের হাজং সম্প্রদায়ের অধিকার আন্দোলনে সংগ্রাম করে গেছেন। তাঁর সংগ্রামের সাফল্যে ঈর্ষানি¦ত হয়ে কুচক্রী মহল তাঁকে আজ থেকে ১৭বছর পূর্বে এই দিনে নির্মম ভাবে হত্যা করেছে। এই উদীয়মান নেতা হত্যাকান্ড আমাদের আজো কাঁদায়, তাঁর স্মৃতিকে ধরে রাখতে এলাকার সকল আদিবাসী নেতা-কর্মীদের এক হয় কাজ করার আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit