বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম

মওদুদ আহমদের স্ত্রীর নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১১১ Time View

নোয়াখালী প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদুল ফিতরের শুভেচ্ছো বিনিময় করেছেন।রোববার (২৩ এপ্রিল) বেলা ১০টার দিকে উপজেলার বসুরহাট বাজারের সর্বস্তরের মানুষের সাথে তিনি এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।  

মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা সহ সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সর্বস্তরের জনসাধারণের সাথে হাসনা মওদুদ শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের নিজ বাড়ি থেকে ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার) দলীয় নেতাকর্মিদের মাঝে ঈদ উপহার সহ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক মেম্বার, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাভেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ প্রমূখ।  
 

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit