সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

কে-পপ তারকা মুনবিনের মৃত্যু, আত্মহত্যা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার কে-পপ বয় ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য, তারকা গায়ক, অভিনেতা ও মডেল মুনবিন (২৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেশ ক’টি আন্তর্জাতিক গণমাধ্যম মুনবিনের সঙ্গীত লেবেল ফ্যানটাজিওর বরাত দিয়ে এ তথ্য জানায়।

এক বিবৃতিতে ফ্যানটাজিও জানায়, ‘(এই খবরে) অ্যাসট্রো ও ফ্যানটাজিওর অন্যান্য শিল্পী ও কর্মীরা গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। আমরা তার জন্য শোক পালন করছি।’

২০১৬ সালে অ্যাস্ট্রোর সদস্য হিসেবে আত্মপ্রকাশ করার আগে শৈশবে মুনবিন অভিনয় করতেন। আগামী মাসে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে তার ১টি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল। তিনি অ্যাস্ট্রোর পাশাপাশি আরেকটি কে-পপ ডুও ‘মুনবিন অ্যান্ড সানহা’তেও কাজ করতেন।

স্থানীয় গণমাধ্যম ইয়নহাপ নিউজ জানায়, মুনবিনকে সিউলের গ্যাংনাম জেলায় অবস্থিত নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। তার ম্যানেজার তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তারা ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit