সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

বলিউডে পা রাখার আগেই প্রেমের জল্পনা, যা বললেন পলক তিওয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে তার অভিনয় করা প্রথম ছবি এখনও মুক্তির অপেক্ষায়। সেই অর্থে এখনও অভিষেক হয়নি তার। সবেমাত্র কাজ করা শুরু করেছেন ইন্ডাস্ট্রিতে। হার্ডি সন্ধুর ‘বিজলি বিজলি’ গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে তার প্রথম ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। তার আগেই চর্চার তুঙ্গে পলক তিওয়ারি। গত কয়েক মাস ধরেই চর্চায় তার প্রেমজীবন। বলিপাড়ার অন্দরের খবর, বলিউডের নবাব সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানেই নাকি মজেছেন বলিউডের নবাগতা। নবাবপুত্রের সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি। বলিউডে পা রাখার আগেই প্রেমজীবন নিয়ে এত চর্চা। কী বলছেন তার মা? এক অনুষ্ঠানে মা শ্বেতা তিওয়ারির প্রতিক্রিয়ার কথা জানালেন পলক।

টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক। ছোটবেলা থেকেই বড় হয়েছেন বিনোদন জগতের আনাচে-কানাচে থেকে। তাই মেয়ে বড় হয়ে গেলেও তাকে নিয়ে বেশ চিন্তা করেন শ্বেতা। পলক জানান, শ্বেতা নাকি মাঝেমধ্যেই নিজেকে প্রশ্ন করেন, মেয়েকে কি একটু বেশিই স্বাধীনতা দিয়ে দিয়েছেন তিনি? মেয়ে কি পার্টি করার ক্ষেত্রে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে? এমনকি, পলকের প্রেমজীবনের চর্চা শুনে তাকে প্রশ্ন করতেও ছাড়েননি শ্বেতা।

পলক বলেন, “মা মাঝেমাঝে আমাকে লিঙ্ক পাঠিয়ে জিজ্ঞাসা করেন, ‘এটা কে? এর সঙ্গে তোমার কী সম্পর্ক?’ আমিই তখন মাকে বুঝিয়ে বলি, চিন্তা করার কোনও কিছু নেই। কারও সঙ্গে আমার কোনও ‘গল্প’ চলছে না।”

কিছুটা মজার ছলেই স্বীকারোক্তি পলকের। বলিউডে সদ্য পা রাখা নবাগতার কথায়, “আমার আর মায়ের মধ্যে একটা পোক্ত বিশ্বাসের জায়গা আছে, আর আমরা দু’জনেই সেটাকে ভীষণ গুরুত্ব দিই।”

পেশার ক্ষেত্রে মায়ের পদাঙ্ক অনুসরণ করলেও টেলিভিশনের বদলে বলিউডেই হাতেখড়ি হতে চলেছে পলকের। মাস খানেক আগে এক নাইট ক্লাবের বাইরে সাইফপুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। ক্যামেরাশিকারিদের সামনে মুখ ঢেকে ইব্রাহিমের সঙ্গে গাড়িতে উঠেছিলেন পলক। তবে, তাকে চিনতে ভুল হয়নি অনুরাগীদের। ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই কানাঘুষো শোনা যায়, নবাবপুত্রের সঙ্গেই নাকি প্রেম করছেন তিনি। এ প্রসঙ্গে প্রশ্ন করলে পলকের উত্তর, “এই মুহূর্তে দু’টো ছবির শুটিং করতে গিয়ে আমি খুব ব্যস্ত। আমি এখন মন দিয়ে শুধু কাজই করতে চাই। প্রেম তো এত দেখেশুনে বা ভেবেচিন্তে হয় না। তবে, এখন কাজকেই বেশি গুরুত্ব দিতে চাই।”

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/সকাল ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit