সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

‘ফোনে কথা বলার পর আরতি আমাকে দুজন নারীর ছবি পাঠান’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাম কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তলকে দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। তাছাড়াও মুম্বাইয়ের গোরগাঁও থেকে দুজন মডেলকে উদ্ধার করে রিহ্যাবে পাঠানো হয়েছে। খবর মিড-ডের।

পুলিশ ইন্সপেক্টর মনোজ সুতার গোপন সূত্রে জানতে পারেন আরতি দেহব্যবসার র্যাকেট পরিচালনা করেন। তারপর কাস্টমার সাজিয়ে নিজের টিমের দুজনকে পাঠান এবং আরতিকে ফোন করে দুজন মেয়ের কথা বলেন। আরতি দুজন মেয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা দেন; কিন্তু বিনিময়ে ৬০ হাজার রুপি দাবি করেন।

মনোজ সুতার বলেন, ‘ফোনে কথা বলার পর আরতি আমাকে দুজন নারীর ছবি পাঠান। এই দুই মডেল জুহু বা গোরগাঁওয়ের কোনো হোটেলে যেতে পারবেন বলেও জানান। তারপর আমি দুজন ডামি কাস্টমার পাঠাই। আরতি দুই নারীকে নিয়ে হাজির হন এবং তাদের হাতে কনডম তুলে দেন। আর এই পুরো ঘটনা স্পাই ক্যামেরায় দৃশ্যধারণ করা হয়েছে।’

এরপর বেশ কিছু হোটেলে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। পরে দিনদোশি থানায় যোগাযোগ করে এবং আরতি মিত্তলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মডেল জানিয়েছেন, আরতি তাদের প্রত্যেককে ১৫ হাজার রুপি করে দেওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, শুধু কাস্টিং ডিরেক্টরই নন, অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন আরতি। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ তিনি। ‘আপনাপন’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন। এ সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাজশ্রী ঠাকুর। ‘পরশুরাম’ সিরিয়ালেও কাজ করেছেন আরতি। কয়েক দিন আগে আর মাধবনের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের কথা জানান অভিযুক্ত আরতি মিত্তল।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/সকাল ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit