বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় এক শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৯২ Time View

এসএ বাবু ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সোহেল মিয়া নামে এক শিশুর মুত্যু হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ডায়রিয়া ২৪ জন আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। প্রচন্ড দাবদাহে উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া, জ্বর-সর্দিসহ নানা রোগের প্রার্দুর্ভাব দেখা দিয়েছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (১৭এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ টারিপাড়া গ্রামের ফরিদ আলীর পুত্র সোহেল মিয়া (১৪) ডায়রিয়ায় আক্রান্ত হলে পরিবারের কাউকে জানায়নি। পরদিন মঙ্গলবার সকালে স্বজনরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।

এরমধ্যে সিংহভাগ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন পৌরসভার নারিকেল বাড়ী গ্রামের এমদাদুল হকের স্ত্রী ফুলরানী (৪০) ও গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের ফজলুল রহমানের পুত্র সুমন মিয়া (৩৫)। প্রায় এক সপ্তাহ সময় ধরে প্রচন্ড দাবদাহে উপজেলার বিভিন্ন এলাকার মানুষজন ডায়রিয়া, সর্দি-জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ বলেন, শিশুটির ফুড পয়জনিং হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পথেই মারা গেছে।

 

 

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit