বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ Time View
রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের  রানীশংকৈল উপজেলার কাশিপুর ছোট নুনতোর গ্রামে ১৮ এপ্রিল  সকাল ১১ টায় পুকুরের পানিতে পড়ে দুই হাফেজিয়া মাদ্রাসা পড়ুয়া ২ ছাত্রের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন ছোট নুনতোর গ্রামের  মকবুল হোসেন এর বড় ছেলে  সিয়াম (১০) অপর জন হলেন একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে  আল আমিন (১২)তারা দুজনেই প্রতিবেশী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, দুই বন্ধু বাড়ির থেকে একটু দূরে পুকুরে পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে গেলে জুতাটি তুলতে গেলে গভীর পানিতে তলিয়ে যায়। অপর জন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলে সেও গভীর পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের মানুষ জন টের পেয়ে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে এবং বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস কে খবর দিলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিশু দুইটি কে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম বলেন আমরা খবর পেয়েই ঘটনা স্থলে পুলিশ পরিদর্শনে পাঠিয়েছি । এ পযন্ত মৃত্যুর কারণ নিয়ে কেউ কোন অভিযোগ করেননি।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit