শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

লালপুরে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৩৪৫ Time View

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে উপজেলার সাতটি প্রতিষ্ঠানে পৃথক অভিযানে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় ও র‌্যাব। মঙ্গলবার সকালে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার বিকেলে নাটোর জেলার লালপুর থানাধীন কামারহাটি, আড়বাব, কেশববাড়ীয়া, বিলবাড়ীয়া, চকজোতদৈবকী ও বড়বাড়ীয়া এলাকায় মোট সাতটি পৃথক প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় এর সাথে একটি যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, খাদ্যদ্রব্যে ক্ষতিকর ক্যামিক্যাল মিশ্রন এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে নাটোর জেলার লালপুর থানাধীন কামারহাটি গ্রামস্থ পুতুল বেকারীকে ১০,০০০/-(দশ হাজার)  টাকা,

আড়বাব গ্রামস্থ “শহীদুল গুড় কারখানার” প্রতিষ্টান’কে ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা, কেশববাড়ীয়া গ্রামস্থ “আনন্দ গুড় কারখানা” প্রতিষ্টান’কে ২৫,০০০/-( পঁচিশ হাজার) টাকা ও “সুশান্ত গুড় ভান্ডার” প্রতিষ্টান’কে ২৫,০০০/-( পঁচিশ হাজার) টাকা, চকজোতদৈবকী গ্রামস্থ “জিহাদ দই ঘর” প্রতিষ্টান’কে ১০,০০০/-(দশ হাজার)  টাকা ও বিলমাড়ীয়া গ্রামস্থ “ঘোষ মিষ্টান্ন ভান্ডার” এর প্রতিষ্টান’কে ১০,০০০/-(দশ হাজার)  টাকা এবং বড়বাড়ীয়া গ্রামস্থ “মেসার্স জেএস ট্রেডার্স ” প্রতিষ্টান’কে ১০,০০০/-(দশ হাজার) টাকা করে সর্বমোট ১,৩০,০০০/- (এক
লক্ষ ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit