বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

কুড়িগ্রামে হিটস্ট্রোকে ব্যাপক হারে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৫৭ Time View

এস এ বাবু কুড়িগ্রাম প্রতিনিধি : প্রচন্ড তাপদহে কুড়িগ্রামের পোল্ট্রি খামারে হিটস্ট্রোক হানা দিয়েছে। অতিরিক্ত গরমে প্রতিদিন তাপ জনিত অসুস্থতায় স্ট্রোক আক্রান্ত হয়ে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি। গরম নিয়ন্ত্রণে খামারিরা বৈদ্যুতিক পাখা সংযুক্ত করলেও লাগামহীন বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাতেও কোনও কাজে দিচ্ছে না বলে অভিযোগ খামারিদের। এ অবস্থায় বড় ধরণের লোকসানের আশঙ্কা করছেন খামারিরা।সোমবার (১৭এপ্রিল) কুড়িগ্রাম সদরের একাধিক ব্রয়লার মুরগির খামারে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, রবিবার (১৬ এপ্রিল) তারা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তাপ প্রবাহের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপ প্রবাহ চলমান রয়েছে যা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে।কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ব্রয়লার খামারি শাহীনুর রহমান জানান, তিনি বর্তমানে এক হাজার ব্রয়লার মুরগি পালন করছেন। তাপদহের কারণে তার খামারে গত চারদিনে হিটস্ট্রোকে অন্তত ৩০টি মুরগি মারা গেছে। এক সপ্তাহের মধ্যে তার মুরগি বাজারজাত করার কথা রয়েছে। কিন্তু প্রতিদিন স্ট্রোকে মৃত্যুর কারণে তিনি বড় ধরণের লোকসানের মুখোমুখি হয়েছেন।

ভুক্তভোগী এই খামারি বলেন, গত চারদিন ধরে প্রতিদিন ৫ থেকে ৮ টি করে মুরগি হিটস্ট্রোকে মারা যাচ্ছে। গরম নিয়ন্ত্রণে ফ্যানের ব্যবস্থা করেছি। কিন্তু বারবার লোড শেডিংয়ের কারণে কোনও কাজ হচ্ছে না। আমি এবার বড় ধরণের লোকসানের মুখে পড়ব মনে হচ্ছে।প্রত্যেকটা মুরগি প্রায় দুই কেজি হয়েছে। আরও চার পাঁচদিন পর বাজারজাত করার কথা। কিন্তু প্রতিদিন যে হারে হিটস্ট্রোকে মুরগি মারা যাচ্ছে তাতে শেষ পর্যন্ত কত লোকসান হবে সে চিন্তা করছি। আমার এলাকার সব খামারে একই অবস্থা দেখা দিয়েছে।

সদরের হরিশ্বর কালোয়া গ্রামের ব্রয়লার খামারি মেহেদি হাসান বলেন, প্রচন্ড গরমের কারণে হিটস্ট্রোক শুরু হয়েছে। গত দুই দিনে হিটস্ট্রোকে আমার খামারে ১৫ টি মুরগি মারা গেছে। প্রতিটি মুরগি দুই কেজি ওজনের । প্রচন্ড গরমের কারণে কোনও ভাবেই হিটস্ট্রোক থেকে রক্ষা করা যাচ্ছে না। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ফ্যান চালিয়েও কাজ হচ্ছে না। এভাবে চলতে থাকলে লোকসান কোথায় ঠেকবে বলা মুশকিল।খামারিরা বলছেন, শুধু হিটস্ট্রোক নয়, তাপদহের কারণে ব্রয়লার মুরগির পাতলা পায়খানা দেখা দিয়েছে। এতে করে আক্রান্ত মুরগি দুর্বল হয়ে পড়ছে। নিয়মিত ভ্যাকসিন ও মেডিসিন প্রয়োগ করার পরও তেমন কোনো কাজ হচ্ছেনা।অতিরিক্ত গরমের কারণেই এই সংকট সৃষ্টি হয়েছে বলে বলছেন খামারিরা।

তবে প্রাণিসম্পদ দপ্তর বলছে, গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়লেও এ ধরণের সমস্যা নিয়ে খামারিরা তাদের সাথে এখনও যোগাযোগ করেননি। তারপরও তারা হিটস্ট্রোক থেকে বাঁচার উপায় জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে প্রচারণা চালাচ্ছেন।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.ইউনুছ আলী বলেন, আমাদের কাছে এমন সমস্যা নিয়ে এখনও কেউ আসেননি। হিটস্ট্রোক থেকে বাঁচতে প্রাণির খামারের ঘরের ছাদ কিংবা টিনের চালে ভেজা চট দিলে উপকার পাওয়া যাবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত প্রচারণা চালাচ্ছি।

জেলা প্রাণি সম্পদ দপ্তরের তথ্য মতে, জেলার ৯ উপজেলায় লেয়ার, ব্রয়লার ও সোনালী মুরগির খামার রয়েছে ১ হাজার ৪৩২টি। এরমধ্যে নিবন্ধিত খামার ২১১টি এবং অনিবন্ধিত খামার ১ হাজার ২২১টি। এসব খামারের মধ্যে ব্রয়লার মুরগির নিবন্ধিত খামার রয়েছে ১৭৪টি ও অনিবন্ধিত ১ হাজার ১৯টি। এসব খামারের কতটি খামার বন্ধ রয়েছে সে হিসাব দিতে পারেনি প্রাণিসম্পদ দপ্তর। তবে খামারিদের দাবি, পোলট্রি কোম্পানিগুলোর সিন্ডিকেট ব্যবসার কারণে লাগাতার লোকসানের মুখে পড়ে প্রায় এক হাজার পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে।

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit