বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টারের উদ্ধোধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় ভারতীয় ১৬তম ভিসা সেন্টারের উদ্ধোধন করা হয়েছে। রবিবার বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে অস্থায়ী কার্যালয়ে এ ভিসা প্রসেসিং সেন্টারের উদ্ধোধন করেন ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা।

এ সময় উপস্থিতি ছিলেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী এবং ভাতীয় হাইকমিশানারের প্রতিনিধি ও ভিসা সেন্টারের কর্মকর্তাগণ।

ভিসা সেন্টারের উদ্ধোধন শেষে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের কুষ্টিয়া জেলা আমাদের এ অঞ্চলের সীমান্তবর্তী এলাকা সমুহের সাথে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক নিয়ে কাজ করেছে। সেই লক্ষ্যে এ অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে ভারত ও বাংলাদেশ সরকার কাজ করছে।

সে লক্ষ্যে আজকে কুষ্টিয়ায় ১৬তম ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হলো। তিনি বলেন, আমি আশা করি এর মাধ্যমে এ এলাকার মানুষ টুরিষ্ট, চিকিৎসাসহ যে কোন প্রয়োজনে ভারতে যাতায়াতে আরও সহজতর হবে। এর আগে বাংলাদেশের পক্ষে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও ভারতের পক্ষে হাই কমিশনার প্রণয় ভার্মা চুক্তি স্বাক্ষর করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit