বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

নওগাঁয় জেলা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির অভিষেক

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১২৭ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ফুড প্যালেস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ফজলে রাব্বী বকু।
এসময় জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা এ্যাডভোকেট বারের সাবেক সভাপতি সরদার সালাহ উদ্দীন মিন্টু, এপিপি এ্যাড. মোজাহার আলী, সংগঠনের সাবেক সভাপতি এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন, কার্যনির্বাহী সদস্য কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম ও রিফাত হোসাইন সবুজ, সাধারন সম্পাদক আশরাফুল নয়ন  প্রমূখ।

আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা সংগঠনের নব নির্বাচিত কমিটির সদস্যদের সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধণা প্রদান করেন। পরে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit