সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

‘লুঙ্গি ড্যান্স’ গান নিয়ে আপত্তি তোলায় শাহরুখকে ‘হুমকি’ দেন হানি!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : ২০১৩ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত সুপারহিট সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ এর ‘লুঙ্গি ড্যান্স’ গানের সিক্রেট ফাঁস করেছেন গানটির গায়ক হানি সিং। তিনি জানিয়েছেন, এই গান নাকি শুরুতে মনেই ধরেনি শাহরুখের। কিন্তু নিজের ক্রিয়েশন নিয়ে পুরোদস্তুর কনফিডেন্ট ছিলেন হানি, তাই তো শাহরুখকে পালটা ‘হুমকি’ দিতেও ছাড়েননি গায়ক।

ব়্যাপার হানি সিং জানান, ‘আংরেজি বিট’ গানটি খুব পছন্দ ছিল শাহরুখের। ওই ধাঁচেরই কোন গান ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে চেয়েছিলেন বাদশা। হানি সিং এক সাক্ষাৎকারে বলেন, ‘শাহরুখ ‘আংরেজি বিট’ শুনে আমাকে ফোন করেছিলেন। বলেছিলেন এই টাইপেরই আরেকটা গান বানাতে। আমি বলেছিলাম না, আমাকে আগে বলুন আপনার ছবিটা কোন ধরনের। উনি ৩ ঘণ্টা ধরে আমাকে ‘চেন্নাই এক্সপ্রেস’র কাহিনি শুনিয়েছিলেন।

এরপর আমি কথা দিয়েছিলাম, ওনার জন্য কিছু একটা বানাব আর তখনই ফিরব যখন সুপারহিট গান আমি তৈরি করতে পারব। আমি লুঙ্গি ড্যান্স বানালাম, সেটা ওনার পছন্দ হল না। আমি স্পষ্ট বলেছিলাম, ‘চাইলে নিন, তাহলে ছেড়ে দিন। আমি এই গানটা সিঙ্গেল হিসাবে রিলিজ করে দেব’। পরে অবশ্য সেই গান চেন্নাই এক্সপ্রেসে ব্যবহার করেন শাহরুখ। এবং হানির ধারণা মতোই সুপারহিট হয়েছিল এই গান।

ছবির একদম শেষে দেখা মেলে এই গানের। এন্ড ক্রেডিটের এই গানে শাহরুখ-দীপিকার সঙ্গে দেখা মিলেছিল হানি সিং-এরও। বরাবরই শাহরুখ ভক্ত হানি সিং। একবার বন্ধু আলফাজকে শাহরুখের ছবির পোস্টার দেখিয়ে হানি বলেছিলেন, ‘একদিন এই লোকটা আমাকে নিজের বাড়িতে ডাকবে’। তার কথা যখন ফলে যায়, তখন গর্বে বুক ফুলেছিল গায়কের।

একটা সময় বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন ইয়ো ইয়ো হানি সিং। এরপর মানসিক অবসাদ, মাদকাসক্তির জেরে নিজের সিংহাসন হারিয়ে  বসেন ‘লুঙ্গি ড্যান্স’ খ্যাত এই ব়্যাপার। গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য থেকে অনেক দূরে রিহ্যাব সেন্টারে দিন কেটেছে হানির।

গত কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে কঠিন লড়াই চালিয়েছেন গায়ক। বাইপোলার ডিজওর্ডারের শিকার হয়ে পড়েছিলেন হানি। দীর্ঘ লড়াই শেষে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন হানি সিং। মানসিক অবসাদের সঙ্গে লড়াইয়ের সময় বলিউড ইন্ডাস্ট্রির যে ক’জন হাতে গোনা ব্যক্তি নিয়মিত হানির খোঁজখবর নিতেন, তার অন্যতম শাহরুখ খান। সূত্র : হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৩,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit