রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

কোটি টাকার তক্ষক উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৯৭ Time View

ডেস্ক নিউজ : ভোলার মনপুরায় পাচারকালে বিপন্ন প্রজাতির কোটি টাকার একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। তক্ষকটি লম্বায় ১০ ইঞ্চি ও ওজন ৪০০ গ্রাম। 

বিকালে বনবিভাগের কাছে হস্তান্তরের পর উপজেলার জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে তক্ষকটি অবমুক্ত করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, শুক্রবার ভোরে কূলাগাজী তালুক এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক পাচারকারী একটি ব্যাগ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে। 

মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মইনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তক্ষকটি বিপন্ন প্রজাতির। এটি জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, তক্ষক এর দাম বেশি এমন কথা ছড়িয়ে দিয়ে দেশে একটি চক্র সক্রিয় হয়ে ওঠেছে। এর ফলে প্রতিনিয়ত প্রকৃতি থেকে এই প্রাণীটি বিলুপ্ত হতে চলেছে। তাই এটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৩,/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit