শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

গরমে শিশুর পেটে ব্যথা? কি খাওয়াবেন আর কি খাওয়াবেন না?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে শিশুদের শরীর ও স্বাস্থ্য নিয়ে অভিভাবকের অতিরিক্ত সচেতন থাকা প্রয়োজন। এই সময় গরমে ঘামে ভিজে জ্বর, সর্দি-কাশি আর পেটে অসুখের মত সমস্যা স্বাভাবিক।

তাই এই প্রচণ্ড গরমে শিশুদের এসব সমস্যা এড়াতে কি করণীয় আর কি খাওয়ানো উচিত এবং কি খাওয়ানো উচিত না তা অভিভাবকের জেনে রাখা উচিত।

কি খাওয়াবেন?

১. গরমের সময় অতিরিক্ত ঘামের জেরে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায়। গরমে আদ্রতা কম থাকলে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় খুব তাড়াতাড়ি। এ জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। তাই বাচ্চাকে একটু পর পর পানি বা যে কোন ফলের জুস খাওয়ান।

২. পেটে সংক্রমণ হলে বমি বা ডায়রিয়ার কারণে শরীর থেকে প্রয়োজনীয় পানি বের হয়ে যায়। তাই এই সময়ে শিশুকে বার বার পানি বা তরল জুস বা তরল খাবার খাওয়ানো উচিত।

৩. তরলের পাশাপাশি পেট ভর্তি রাখতে নরম ও সহজপাচ্য খাবার খাওয়াতে হবে শিশুকে। এ সময় ভাত, কলা বিভিন্ন ফলমূল খাওয়ানো ভালো শিশুর শরীরের জন্য।

৪. অসুস্থ হলে শিশু অনেক সময় দুর্বল হয়ে যায়। সে ক্ষেত্রে দুর্বলতা কাটাতে চিকেন স্যুপ, বিভিন্ন সবজির স্যুপ, মুরগির ঝোল, মাছের ঝোল তরকারি, প্রচুর শাকসবজি খাওয়াতে পারেন।

৫. বিভিন্ন ঘরোয়া পদ্ধতি মেনে শিশুকে খাওয়ানোর পরও যদি শিশুর পেটের সমস্যা না কমে তাহলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit