রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পাঁচ খাবারে কমান পেটের মেদ, থাকুন সুস্থ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১২৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শরীরের বাহ্যিক গঠন নিয়ে এখন অনেকেই বেশ সচেতন। তাই পেটে একটু মেদ বাড়লেই চিন্তায় পরে যান অনেকে। দ্রুত পেটের ফ্যাট কমাতে গিয়ে অনেক রকমের ঔষধ খেয়ে হিতে বিপরীত ডেকে আনেন। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, আমাদের হাতের কাছে থাকা কিছু খাবারই পেটের মেদ কমিয়ে দিতে পারে। শুধু ডায়েটে পরিবর্তন আনাটাই জরুরি।

মনে রাখবেন, পেটের ভেতরে লিভার, প্যাংক্রিয়াস, কিডনিসহ অন্যান্য অঙ্গ রয়েছে। তাই ভুঁড়ি বাড়লে এই অঙ্গগুলির উপরও মেদের আস্তরণ জমা হওয়ার আশঙ্কা থাকে। এমনকি ডায়াবিটিস, কোলেস্টেরলসহ নানা বিপাকীয় অসুখ ঘিরে ধরতে পারে। তাই পেটের মেদ ঝরাতে এবং সুস্থ থাকতে ডায়েটে অবশ্যই এই ৫ খাবার অন্তর্ভুক্ত করুন।

​১. বিনস খান নিয়মিত

বিনস বলতে কিন্তু এখানে কিডনি বিনসের কথা বলা হচ্ছে। এই খাবারটি এখন সহজলভ্য। এতে রয়েছে এমন কিছু ফাইবার যা ওজন কমায়। এ ছাড়া পেটের মেদ কমাতে এর জুড়ি মেলা ভার। সেই সঙ্গে এতে থাকা কিছু উপাদান শরীরের প্রদাহ কমাতে পারে। এমনকি বিনস খেলে বডি ফ্যাটও কমে। তাই বিনস নিয়মিত খাওয়ার চেষ্টা করুন।

পাঁচ খাবারে কমান পেটের মেদ, থাকুন সুস্থ

২. দই

গরমকালে দই খেলে শরীর ঠান্ডা থাকে। তাই তীব্র দাবদাহে দইয়ের ঘোল, লাচ্ছি বানিয়ে খাওয়ারও প্রচলন রয়েছে। তবে ভুঁড়ি কমাতে চাইলেও আপনার হাতিয়ার হতে পারে দই। তবে এ ক্ষেত্রে ফ্যাটলেস দুধের টকদই খেতে হবে। গবেষণায় দেখা গিয়েছে, ফ্যাটলেস দই খেলে দ্রুত ওজন ঝরে। তাই ভুঁড়ি কমাতে ভরসা রাখুন এই দুগ্ধজাত খাবারের উপর।

৩. ব্রকোলি

বর্তমানে স্বাস্থ্য সচেতন নাগরিকদের ডায়েটে জায়গা করে নিচ্ছে ব্রকোলি। এই সবজির অনেক গুণ রয়েছে। এতে আছে ভিটামিন সি, ফাইবারের ভাণ্ডার। এই সবজি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে ফলে ক্ষুধা কম পায়। এই কারণে ওজন ও ভুঁড়ি দুইই কমে। এই সবজি স্যালাড হিসাবে খাওয়া যায়। চাইলে রান্না করেও ব্রকোলি খেতে পারেন।

পাঁচ খাবারে কমান পেটের মেদ, থাকুন সুস্থ

৪. অ্যাপেল সিডার ভিনেগার

অ্যাপেল সিডার ভিনেগার কিন্তু বহু সমস্যার সমাধান করতে পারে। আসলে ভিনেগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড যা ফ্যাট মেটাবলিজম শুরু করে দেয়। ফলে দ্রুত ফ্যাট ঝরতে থাকে। তবে সরাসরি নয়, বরং ডাইলুটেড ভিনেগার খেতে হবে। আর ভিনেগার খাওয়ার আগে অবশ্যই একবার বিশেষজ্ঞের পরামর্শ নিন।

৫. ​ ভুঁড়ি কমাতে ওটস ​

এই দানাশস্য কিন্তু ফাইবারে ভরপুর। আর এই ফাইবার শরীরের বিভিন্ন উপকার করে। তাই ভুঁড়ি কমাতে চাইলে অবশ্যই ওটস খাওয়া উচিত। এটা দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। ফলে ক্ষুধা কম লাগে। এ ছাড়া ভুঁড়ি কমানোর পাশাপাশি ওটস ব্লাড সুগার, কোলেস্টেরলও নিয়ন্ত্রণ করে। ফলে সব দিক থেকেই সুরক্ষিত থাকবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit