শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সঠিক ব্যক্তি পেলে টুইটার বিক্রি করে দেব: ইলন মাস্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টুইটারের মালিক হওয়া ও এটি চালানো খুবই কষ্টকর বলে মন্তব্য করেছেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। বুধবার টুইটারের কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি টুইটারে ৮০ ভাগ কর্মী ছাঁটাই করেছেন বলেও জানান। তিনি বলেন, টুইটারের কর্মী ছিল আট হাজার। এখন কাজ করছেন দেড় হাজার কর্মী। বিশাল হারে কর্মী ছাঁটাইয়ের মাশুলও দিতে হয়েছে তার কোম্পানিকে।

তবে বর্তমানে সবকিছু ভালোভাবেই চলছে। বেশিরভাগ বিজ্ঞাপনদাতা ফিরে আসায় আমরা সুবিধাজনক অবস্থানে ফিরে এসেছি।’ বলে জানান তিনি। ইলন মাস্ক বলেন, টুইটারের মালিক হওয়াটা বিরক্তিকর নয়, এটা অনেকটা রোলার কোস্টারের মতো। সঠিক ব্যক্তির সন্ধান পেলে টুইটার বিক্রি দেবেন বলেও জানান তিনি। তবে টুইটার কেনার সিদ্ধান্তটি সঠিক ছিল বলেও উল্লেখ করেন ইলন মাস্ক।

মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিক ইলন মাস্ক গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন। মালিকানা গ্রহণের পরই পরাগ আগারওয়ালকে কোম্পানির সিইওর পদ থেকে বরখাস্ত করার পাশাপাশি কোম্পানির আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন মাস্ক। টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে নিজেই হয়েছেন কোম্পানির বোর্ডের একমাত্র পরিচালক। সম্প্রতি অর্থ পরিশোধের দায়ে টুইটারের বিরুদ্ধে মামলাও করেছেন পরাগ আগারওয়ালসহ কয়েকজন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit