মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

নতুন পরিচয়ে প্রিয়মনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : প্রিয়মনি। এরই মধ্যে সিনেমায় অভিনয় করে নিজেকে জানান দিয়েছেন তিনি। নতুন খবর হলো এবার আরও একটি নতুন পরিচয়ে আসছেন তিনি। প্রথমবারের মতো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করলেন প্রিয়মনি। জানা গেছে, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের ‘ছায়াছন্দ’ সঞ্চালনা করেছেন তিনি। গত ১১ এপ্রিল বিটিভির রামপুরা কেন্দ্রে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

প্রিয়মনি জানান, ছোটবেলায় ছায়াছন্দ ছিলো আমার প্রিয় অনুষ্ঠান। ঈদের সময় প্রচারিত হওয়া ছায়াছন্দ দেখার সময় নাওয়া খাওয়া ভুলে যেতাম। তখন লোড-শেডিং হতো প্রচুর। ছায়াছন্দ দেখার সময় বিদ্যুৎ চলে গেলে মনটাই খারাপ হয়ে যেত। এর আগে কখনও উপস্থাপনা করিনি। এবারই প্রথম উপস্থাপনা করলাম। তাও পছন্দের একটি অনুষ্ঠানের- ভাবতেই ভালো লাগছে।

নিয়মিত উপস্থাপনা করবেন কি-না জানতে চাইলে প্রিয়মনি বলেন, আমি অভিনয়ে ফোকাসড। যদি বিশেষ কোনও আয়োজনে সঞ্চালনার সুযোগ আসে তাহলে ভেবে দেখব। উল্লেখ্য, প্রিয়মনি অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ মুক্তি পেয়েছে। রাজু আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit