সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

কী ভেবেছিলেন, আমি ভয় পেয়ে গেছি: রিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : ২০২০ সালটা মোটেও ভালো কাটেনি। সে বছরই আত্মহত্যা করেছিলেন বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুত। সুশান্তর সঙ্গে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর রোমান্স তখন তুঙ্গে। এই আত্মহত্যার ‘দায়ভার’ তাই প্রেমিকা রিয়ার ওপরই চাপানো হয়েছিল। পাশাপাশি মাদককাণ্ডেও বাজেভাবে জড়িয়ে পড়েছিলেন রিয়া আর তার ভাই শৌভিক চক্রবর্তী। সে জন্য তাকে হাজতবাস পর্যন্ত করতে হয়েছিল। অনেকেই তখন ভেবেছিলেন, রিয়া চক্রবর্তীর ক্যারিয়ার শেষ। আর মূল স্রোতে ফিরবেন না এই বলিউড অভিনেতা।

কিন্তু সব ঝড়ঝাপ্টা সামলে তিন বছর পর এক দুরন্ত প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত রিয়া। না কোনো ছবির নায়িকা হয়ে তিনি প্রত্যাবর্তন করছেন না। তাকে দেখা যাবে জনপ্রিয় রিয়েলিটি শো ‘এমটিভি রোডিজ ১৯’-এ।

প্রিন্স নরুলা আর গৌতম গুলাটির পর তৃতীয় গ্যাং লিডার হয়ে আসছেন রিয়া। নির্মাতারা তার একটা প্রোমো রিলিজ করেছেন। প্রোমোতে রিয়ার চমকে দেওয়া এন্ট্রি দেখা গেছে, তাকে রীতিমতো নির্ভিক দেখাচ্ছে, যেখানে নিন্দুকদের উদ্দেশ্যে তিনি বলছেন, ‘আপনারা ভেবেছিলেন— আমি আর ফিরে আসব না। কী ভেবেছিলেন, আমি ভয় পেয়ে গেছি? তবে এবার অন্য কারও ভয় পাওয়ার সময়।’

রিয়ার প্রত্যাবর্তনকে ঘিরে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে তার এ নতুন সফর ঘিরে উচ্ছ্বসিত। অনেকে আবার তাকে গ্যাং লিডার হিসেবে দেখে মোটেও খুশি হননি।

রিয়াকে নির্বাচন করার জন্য অনেকে আবার নির্মাতাদের রীতিমতো ট্রল করছেন। তাদের বক্তব্য, নির্মাতাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই রিয়াকে নিয়েছেন তারা। কেউ কেউ ধরে নিয়েছেন, রিয়ার কারণেই এবারের ‘এমটিভি রোডিজ’ ফ্লপ হতে চলেছে।

‘চেহরে’ ছবিতে রিয়াকে শেষ পর্দায় দেখা গেছে। এ ছবিতে ইমরান হাসমি আর অমিতাভ বচ্চনের মতো তারকারা ছিলেন। ‘এমটিভি রোডিজ’ রিয়ার ভাগ্য কতটা ফেরাতে পারবে, তা সময়ই বলবে।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৩,/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit