সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

সিনেমায় নেমেই পড়লেন ধোনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন আগেই। এখন খেলেন শুধু আইপিএলে। গায়ে চড়ান চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি।

বাইশ গজ থেকে অবসরের পরে প্রচারের আলো থেকে একরকম দূরেই ছিলেন রাঁচির এই সুপারস্টার। তবে এবার জানা গেছে, জীবনের দ্বিতীয় অধ্যায়ের জন্য রুপালি পর্দাকেই বেছে নিলেন মাহি। তবে ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে থেকেই সেই কাজ করতে চান ধোনি। ছবি প্রযোজনার কাজে আগ্রহী তিনি, জানিয়েছিলেন আগেই। 

চলতি বছরের জানুয়ারি মাসে ঘোষণা করেছিলেন, পূর্ণ দৈর্ঘ্যের একটি তামিল ছবির প্রযোজনা করতে চলেছে ধোনি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। এ বার মুক্তি পেল সেই ছবির প্রথম ঝলক। ‘এলজিএম’ তথা ‘লেটস গেট ম্যারেড’ নামক একটি তামিল ছবির প্রযোজনা করছে ধোনি এন্টারটেনমেন্ট। প্রকাশ্যে সেই ছবির প্রথম পোস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির প্রথম ঝলক সবার সঙ্গে ভাগ করে নিলেন ধোনি নিজে।

 

স্ত্রী সাক্ষী সিংহ ধোনির সঙ্গে যৌথ ভাবে প্রযোজনা সংস্থা খুলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। ছবির প্রথম ঝলকেও রয়েছে সাক্ষীর নাম। ‘এলজিএম’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তামিল অভিনেতা ও ‘বিগ বস তামিল’ খ্যাত হরিশ কল্যাণ। অন্য দুই চরিত্রে রয়েছেন নাদিয়া ও ‘লভ টুডে’ খ্যাত ইভানা। 

কমেডি ঘরানার এই ছবির পরিচালনায় নবাগত তামিল পরিচালক রমেশ থামিলমণি। প্রথম প্রযোজনার জন্য পারিবারিক ও হালকা মেজাজের ছবিই বেছে নিয়েছেন ধোনি। 

ধোনি লিখেছেন, ‘এই ছবি আপনাদের সবার মুখে হাসি ফোটাবে।’ ছবির জন্য গোটা টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit