সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

কেন রানির সাথে কাজ করেন না অক্ষয়?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক :  অক্ষয় কুমার এবং রানি মুখার্জি। বলিউডের এই দুই তারকা প্রায় তিন দশক সময় পার করে ফেলেছেন। তাদের ক্যারিয়ারে এর মাঝে গেছে নানা চড়াই-উতরাই। 

কিন্তু এত বছর একই ইন্ডাস্ট্রিতে থেকেও একসঙ্গে পর্দায় হাজির হননি তারা। তাই কোনও সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি অক্ষয় এবং রানিকে। তবে সুযোগের অভাব নয়, এর নেপথ্যে রয়েছে দুই তারকার ঠাণ্ডা লড়াই।

নব্বইয়ের দশকের গোড়াতেই বলিউডে পা রেখেছিলেন অক্ষয়। অন্যদিকে বাংলা সিনেমা দিয়ে অভিনয় শুরু করেছিলেন রানি।

রানি যখন হিন্দি ছবিতে কাজ করা শুরু করলেন, তখন তার কাছে ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে। রানি প্রথমে এই ছবিতে কাজ করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে অভিনেতার নাম শুনে তিনি পিছিয়ে যান।

‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবির অভিনেতা ছিলেন অক্ষয় কুমার। অক্ষয়ের বিপরীতে অভিনয় করতে হবে শুনে নাকি রানি ছবি নির্মাতাদের প্রস্তাব ফিরিয়ে দেন।

বলেউড সূত্রের খবর, অক্ষয় তখন বলিপাড়ায় নবাগত ছিলেন বলেই নাকি রানি ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। রানির বদলে রবিনা টন্ডনকে ওই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবির প্রস্তাব খারিজ করে দেওয়ার তিন বছর পর মুক্তি পায় তনুজা চন্দ্র পরিচালিত ‘সংঘর্ষ’ ছবিটি। এই সিনেমাতে নায়িকার চরিত্রের জন্য ছবি নির্মাতাদের প্রথম পছন্দ ছিল রানিকে।

কিন্তু রানি যখন জানতে পারেন যে, তাকে অক্ষয়ের বিপরীতে অভিনয় করতে হবে তিনি আবার ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। রানির পরে প্রীতি জিন্তাকে সেই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। প্রীতি এই ছবিতে কাজ করতে রাজিও হন।

‘সংঘর্ষ’ ছবি মুক্তির পরেও আবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়। তিন বছর কেটে যাওয়ার পর ‘আওয়ারা পাগল দিওয়ানা’ ছবি মুক্তি পায়। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন বিক্রম ভাট। অক্ষয় এই ছবিতে অভিনয় করেন।

অক্ষয় পরে জানতে পারেন যে, নায়িকার চরিত্রে বিক্রম প্রথমে রানিকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রানি নাকি তার প্রস্তাব ফিরিয়ে দেন। অক্ষয়ের বুঝতে আর দেরি হয়নি। তিনি বুঝে যান যে, তার কারণেই রানি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন।

তিন বার একই ঘটনা ঘটে যাওয়ার পর অক্ষয় সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে, তিনিও রানির সঙ্গে কোনও ছবিতে অভিনয় করবেন না। সেই সুযোগ পেয়েও যান অভিনেতা।

রানি যখন তার ক্যারিয়ারের মধ্যগগনে, তখন পর পর তার তিনটি ছবি ফ্লপ হয়। ‘লাগা চুনারি মে দাগ’, ‘থোড়া প্যার থোড়া ম্যাজিক’ এর মতো কয়েকটি ছবি তারকাখচিত হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

রানির স্বামী আদিত্য চোপড়া তখন স্ত্রীর ক্যারিয়ার আবার আগের ছন্দে ফিরিয়ে আনার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন। আদিত্য তখন নিজেই একটি ছবি তৈরির পরিকল্পনা করেন।

কিন্তু সিনেমার নায়ক হিসাবে অক্ষয়কে পছন্দ করেছিলেন আদিত্য। নায়কের কাছে ছবির স্ক্রিপ্ট নিয়েও যান তিনি। এ বার অক্ষয়ের কাছে সুযোগ আসে।

অক্ষয় যখন জানতে পারেন যে, ছবির নায়িকা হিসাবে আদিত্য তার স্ত্রী রানিকে বেছে নিয়েছেন, সেই মুহূর্তে আদিত্যকে মুখের উপর মানা করে দেন অভিনেতা।

ক্যারিয়ারের শুরুতে দুই তারকার মধ্যে যে অদৃশ্য লড়াই চালু হয়েছিল, সেই লড়াইয়ে আর দাঁড়ি টানেননি অক্ষয় এবং রানির মধ্যে কেউই। প্রায় তিন দশক হিন্দি সিনেমায় কাজ করেও পর্দায় একসাথে হাজির হননি তারা।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit