সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, বাকি শুধু মৃত্যু : নোবেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ শোর মাধ্যমে খ্যাতি পেয়েছেন বাংলাদেশের গায়ক মাইনুল আহসান নোবেল। তবে বিভিন্ন সময় নানা মন্তব্য কিংবা ঘটনার কারণে সমালোচিত হয়েছেন এই শিল্পী। এবার নিজের সংগীতের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে এবং এর পেছনের মাদককে দায়ী করেছেন নোবেল।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাস এ কথা জানান নোবেল।

ফেসবুকে নোবেল লিখেছেন, ‘আমার জীবনে প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। যা হৃদয়বিদারক। হতে পারে তা মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই এবং আমার সাবেক স্ত্রী এতে খুশি।’

তিনি আরও লেখেন, ‘আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মৃত্যু। তোমাকে সুস্বাগতম প্রিয়তমা। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।’

নোবেলের এই পোস্ট হতাশাজনক মনে হলেও ঈদের কনসার্টের প্রচারণার পোস্টও দিয়েছেন তিনি। ঈদের পরে ২৫, ২৭ ও ২৮ এপ্রিল যথাক্রমে কুষ্টিয়া, লালমনিরহাট ও শরীয়তপুরে কনসার্ট রয়েছে। এ ছাড়াও কেউ যদি নোবেলকে বুক করতে চান তাহলে এক লাখ ৬০ হাজার টাকা দিতে হবে বলেও জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit