সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

শকুন্তলা হতে যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন সামান্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : কিছুদিন পর মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সিনেমা শকুন্তলা। এই ছবিটি কবি কালিদাসের শকুন্তলার ওপর ভিত্তি করে বানানো হয়েছে। নাম ভূমিকায় সামান্থাকেই দেখা যাবে। অন্যদিকে দেব মোহন থাকবেন রাজা দুষ্মন্তের চরিত্র। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এই ছবির শ্যুটিং তার জন্য বেশ কষ্টদায়ক ছিল। তার ফুল থেকে অ্যালার্জি হয়ে যায় এই সময়।

সামান্থা জানান, চরিত্রের জন্য তাকে বহু ফুলের গয়না পরতে হতো। বাহু থেকে গলা, হাতে সর্বত্র থাকত ফুলের গয়না আর সেটা থেকেই অ্যালার্জি হয় তার। 

অভিনেত্রী এই বিষয়ে বলেন, সারাদিন আমি কোনো অভিযোগ, অনুযোগ ছাড়াই শুটিং করতাম। তারপর সন্ধ্যার পর থেকে আমার সমস্ত হাতে ফুলের দাগ দেখা যেত। প্রায় টানা ৬ মাস এই দাগ ছিল। মনে হতো যেন হাতে ফুলের ট্যাটু করিয়েছি। আমি ওটার ওপরেই মেকআপ লাগিয়ে শুট করেছি। কেউ এটাকে সারাতে পারেনি। তারপর অবশ্য ধীরে ধীরে চলে যায় দাগটা।

ছবির জন্য খরগোশের সঙ্গে শুট করতে হয়েছে তাকে। আর তখনই একটি খরগোশ তাকে কামড়ে দেয়। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আপাতত দৃষ্টিতে দেখে যা মনে হয়, ওরা অত মিষ্টি নয়।

৩০ কেজির লেহেঙ্গা পরে শুট করতে হয় সামান্থাকে! শকুন্তলার পোশাক নিয়ে তিনি বলেন, নীতা লুল্লা ম্যাম শকুন্তলার জন্য কিছু সুন্দর সুন্দর পোশাক বানিয়েছিলেন। একটি গানে আমায় একটা দারুন লেহেঙ্গা পরতে হয়। আমার নাচের কথা মাথায় রেখে উনি কিছু ভারি, কিছু হালকা লেহেঙ্গা বানিয়েছিলেন। শেষ পর্যন্ত আমি একটা ৩০ কেজির লেহেঙ্গা পড়ে নাচ করেছিলাম।

এই ছবিটির পরিচালনা করেছেন গুণশেখর। দেব মোহন, সামান্থা ছাড়াও এই ছবিতে দেখা যাবে অদিতি বালান, মোহন বাবু, গৌতমী, মাধু প্রমুখকে। আল্লু অর্জুনের ছেলে আল্লু আরহাকেও দেখা যাবে এই ছবিতে।

 

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit