সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

কার প্রেমে মজলেন কঙ্গনা?

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : বিতর্কিত মন্তব্যের জন্য সবসময়ই আলোচনায়-সমালোচনায় থাকেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি তার একটি পোস্ট ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, কঙ্গনা কী প্রেমে পড়েছেন?

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে সঙ্গে জুড়ে দিয়েছেন মির্জা গালিবের শায়েরীর কয়েকটি লাইন, ‘ইশক ও আতিশ হ্যায় গালিব জো লাগানে সে লাগতি নাহি অর বুঝনে সে বুঝতি নাহি’। এর বাংলা করলে দাঁড়ায়, ‘ভালোবাসা এমন একটি স্ফুলিঙ্গ যা চেষ্টা করলেই জ্বলে না এবং চেষ্টা করলেও তা নিভে যায় না।’

কঙ্গনার এমন পোস্টের পরই শুরু হয় জল্পনা। কঙ্গনার এই পোস্টের নিচে কেউ প্রশ্ন করেছেন, ‘কে সেই ব্যক্তি যিনি আপনার স্বপ্নে এসেছেন? আজ সেটা বলেই ফেলুন…’, আরেকজন প্রশ্ন করেছেন ‘প্রেমে পড়েছেন নাকি?’ কেউ আবার খোঁচা দিয়ে লিখেছেন, ‘কাকে ভুলতে পারছেন না হৃত্বিক নাকি আদিত্যকে?’কেউ আবার কঙ্গনার পোস্টের নিচে হৃত্বিক রোশন ও সাবা আজাদের ছবি পোস্ট করেছেন।

কঙ্গনা অবশ্য তার ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই পছন্দ করেন। বর্তমানে তিনি কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন কিনা, সে বিষয়ে তিনি কখনওই মুখ খোলেননি।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit