সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

নিজে রান্না করে ৪৫০ এতিমকে ইফতার করালেন পলাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ নামে একটি মানবিক সংগঠন পরিচালনা করেন। এই সংগঠনের নাম অভিনেতা জিয়াউল হক পলাশ। সেই সংগঠনের পক্ষ থেকে অভিনেতা ৪৫০ জন এতিম বাচ্চাকে ইফতার করিয়েছেন। ইফতারের সকল কেনাকাটা ও রান্নাবান্না পলাশ নিজেই করেছেন।

জানা গেছে, সম্প্রতি খুলনায় একটি শোরুম উদ্বোধন করেছেন। সেখান থেকে প্রাপ্ত পুরো অর্থ এই এতিমদের ইফতারের পেছনে ব্যয় করেছেন।

জিয়াউল হক পলাশ বলেন, ‘আমার মানবিক সংগঠন ডাকবাক্স। এই সংগঠনের মাধ্যমে আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর। নানা সময়ে প্রয়োজনে অর্থ দিয়ে সহায়তা করেছেন কাজল আরেফিন অমি ভাই ও চিত্রনায়িকা পূর্ণিমা আপু। এতিম শিশুদের ইফতার করানোর একটা পরিকল্পনা ছিল। এরমধ্যে খুলনা একটি শোরুম উদ্বোধন করে যে অর্থ পেয়েছিলাম সেটা দিয়েই এই কাজটা করতে পেরেছি। আমি আল্লাহর কাছে শুকরি জানাচ্ছি।’

পলাশ জানান, তিনি নিজেই রান্নার জন্য বাজারে গিয়ে মাংস কিনে এনেছেন। ডাকবাক্স’র বাকি সদস্যদের সহায়তায় রান্না করে ঢাকার বিভিন্ন স্থানের ৪৫০ জন শিশুকে ইফতার করিয়েছেন।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit