বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

নোয়াখালীতে শর্টসার্কিটের আগুনে পুড়ল ১০ দোকান

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১২১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান  পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তদোকান মালিকরা।সোমবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের উদয়সাধুরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশনের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সব তথ্য নিশ্চিত করে মাইজদী ফায়ার স্টেশনের সিনয়ির অফিসার মো.কবির হোসেন। তিনি বলেন, উদয় সাদুরহাট বাজারে প্রায় শতাধিক দোকান রয়েছে। রাতে একটি হার্ডওয়্যার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে মুদি দোকান, ওষুদ দোকান, কীটনাশক দোকান, কসমেটিকস দোকানসহ ১০টি দোকান পুড়ে যায়।

মো.কবির হোসেন আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ১০টি দোকান পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

 

 

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit