সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

‘জ্বীন’ একা দেখলে লাখ টাকা, যা বললেন জাজের আজিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : ‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই- এক লক্ষ টাকা পুরস্কার।ঘোষণাটি জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে।অভিনব এমন ঘোষণাটি শুনে চারদিকে বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সমালোচনার সুরে এটাকে জাজের প্রচার কৌশল বলেও আখ্যা দেন।

তবে সে বিষয়ে প্রযোজনা সংস্থা জাজের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ জানান, এটা মোটেও প্রচার কৌশল নয়। বরং কিছুটা তড়িৎ সিদ্ধান্ত ছিল বলেও স্বীকার করে নেওয়া হয়। 

জাজের পক্ষ থেকে বলা হয়, আমরা সত্যি অভিভূত । এই পোস্টের এত রিচ দেখে । ২৪ ঘণ্টায় ২৫ লাখ রিচ, ৫৮ হাজার কমেন্টস ও ১০ হাজার শেয়ার। জাজের পেইজে এটাই প্রথম । এ ছাড়া আরও হাজার হাজার লাইক, কমেন্টস ও শেয়ার আছে পূজা চেরি, সজল, রোশানসহ অন্যান্য চলচ্চিত্র গ্রুপ ও পত্রিকার নিউজগুলোতে । সব এক করলে রিচ হয়তো ১ কোটি ছাড়িয়ে যাবে। 

এত মানুষ একা সিনেমা দেখতে চাইবে, এটা ছিল আমাদের কল্পনার বাইরে। আরেকবার প্রমাণ হয়ে গেল, আমরা সাহসী জাতি, আমরা বীরের জাতি । 

সেখানে বলা হয়, টাকার মায়া আমাদেরও আছে। আমাদের বিশ্বাস ছিল— কেউ একা একটি সিনেমা হলে বসে সম্পূর্ণ সিনেমাটি দেখতে পারবে না। সে জন্যই ১ লাখ টাকা বলেছি। ভেবেছিলাম কিছু মানুষ দেখতে চাইবে, আর তাদের ডেকে সিনেমাটি একা দেখার ব্যবস্থা করব। কিন্তু এখন দেখতে চাচ্ছে ৬০ হাজার!!! যার মধ্যে আমাদের ঘরের অনেক নায়ক-নায়িকা যেমন আছে, তেমনি আছে আমার বাসার সদস্য (আমার মেয়ে ও ভাতিজিরা)।

তবে জাজের আবদুল আজিজ এখানে নিশ্চিত করছেন, আমরা নিরপেক্ষতার সঙ্গে তা বাছাই করব। আর কীভাবে বাছাই করা যায়, তার ওপর কাজ করছে জাজের আইটি টিম। আগামীকাল তা তৈরি হয়ে যাবে । আগামীকাল যেহেতু ‘পাপ (প্রথম চাল)’-এর থিম গান রিলিজ করছি। তাই আগামীকাল জ্বীন সংক্রান্ত কোনো পোস্ট দেব না । বাছাই প্রক্রিয়ার ঘোষণা দেব আগামী বুধবার। 

অনেকেই বলছে, এটা মার্কেটিং পলিসি। কিন্তু আবদুল আজিজ বলেন, আমাদের কাছে এটা মেঘ না চাইতেই বৃষ্টি। বুঝিয়ে বলছি— গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একটা প্রোগ্রামে মার্কেটিংয়ের ওপর লেকচার দিতে দিতেই হঠাৎ বলে ফেলি— একা একা সম্পূর্ণ জ্বীন সিনেমাটি যদি কেউ দেখতে পারেন, তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। সেখানকার কেউ রাজি হয়নি। আর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গাড়িতে বসেই, যথারীতি পোস্টের মতোই এক লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়ে পোস্ট করি। এই পোস্ট ভেবেচিন্তে করেছি বা মার্কেটিংয়ের জন্য করেছি এমনটি নয়। ভেবেছিলাম কিছু লোক রাজি হবে, না বুঝেই । দিলাম পোস্ট। এর পর তো ইতিহাস, হয়ে গেল ভয়ঙ্কর রকমের প্রচার । 

যাই হোক, দুদিন পর আমরা জানাচ্ছি একা একা জ্বীন দেখার প্রক্রিয়া। চোখ রাখুন জাজ মাল্টিমিডিয়ার পেইজে।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit