সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

বছর শেষে বিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার!

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : পহেলা বৈশাখে মুক্তি পেতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির ‘লাভ ম্যারেজ’ সিনেমাটি।

তবে পর্দায় বৈশাখের বিয়েতে বিয়ে সারলেও শোনা যাচ্ছে চলতি বছরের শেষে নাকি আইনি বিয়ে সারবেন টালিপাড়ার এ জুটি। সেই প্রস্তুতিও নাকি তাদের রয়েছে। 

আপাতত এই জুটি সিনেমার প্রচারে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা পোস্ট করে এই ছবির প্রচার করছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। এই ছবি কেন্দ্র করে তাদের সম্পর্ক থেকে এই ছবি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ছবিটি মুক্তি পেতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার আগে লাভ ম্যারেজ নিয়ে নতুন একটি পোস্ট করলেন অভিনেতা।

এই ছবির প্রচারের জেরে প্রকৃত বিয়েতে যা যা হয়, তাই করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আইবুড়ো ভাত খাওয়া থেকে বরের গাড়ি সাজানোসহ সবটাই করছেন তারা। বাদ যাচ্ছে না ভাত-কাপড়ের অনুষ্ঠানও। আসল বিয়ের আগেই সব নিয়মকানুন সেরে নিচ্ছেন তারা। আর সেটা নিয়েই আক্ষেপ প্রকাশ করলেন অভিনেতা। বললেন আসল বিয়ের জন্য কিছুই বাকি থাকল না।

প্রায় ১২ বছর ধরে সম্পর্কে আছেন তারা। এই সময় নানা সমস্যা এলেও তারা একে অন্যের পাশে থেকেছেন। এবার তাদের এই পর্দার বিয়ের গাড়ির ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘আমাদের ভালোবাসার এই বাহন নিয়ে আসছি তোমাদের কাছে। সেজে উঠছে আমাদের লাভ ম্যারেজের গাড়ি। আসল বিয়েটার জন্য কিছুই বাদ রাখলাম না মনে হচ্ছে। যাই হোক আপাতত ১৪ এপ্রিল আসছে আমাদের লাভ ম্যারেজ সিনেমা হলে। ততদিন আমার আর ঐন্দ্রিলার বাহন এটাই। সপরিবারে যাবেন কিন্তু। আর আশীর্বাদ ভালোবাসা দেবেন।’

এই ছবিতে ঐন্দ্রিলা, অঙ্কুশ ছাড়াও দেখা যাবে অপরাজিতা আঢ্য ও রঞ্জিত মল্লিককে।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit