সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

ভিন্ন রূপে জলিল-বর্ষা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : গত বছর নিজস্ব প্রযোজনার বাইরে প্রথমবারের মতো কোনো সিনেমায় নাম লেখান অনন্ত জলিল। মোহাম্মদ ইকবালের পরিচালনায় অনন্ত-বর্ষা জুটির ‘কিল হিম’ নামের সিনেমাটি এ বছর রোজার ঈদে মুক্তি পাবে।

রবিবার বিকালে ‘কিল হিম’-এর নতুন একটি পোস্টার শেয়ার করে সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দিলেন অনন্ত জলিল।

কিল হিম সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে কিলার চরিত্রে। এ সিনেমার জন্য মার্শাল আর্ট শিখেছেন তিনি। তবে কয়েক দিন আগে অনন্ত জলিল নিজের ফেসবুক পেজে পুলিশের পোশাক পরা ছবি পোস্ট করলে দর্শকেরা এ সিনেমায় তার চরিত্র নিয়ে দ্বিধায় পড়ে যান।

এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমার পুলিশের পোশাক পরার ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউজড যে তিনি তো একজন কিলার। কেন পুলিশের পোশাক পরলাম? আসলে এই ঘটনায় একটু টুইস্ট আছে।’ কিন্তু টুইস্টটা কী, সেটা প্রকাশ করতে চাননি অনন্ত।

এ সিনেমায়ও অনন্ত জলিলের সঙ্গে দেখা যাবে তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকে। তবে এবার বর্ষাও থাকছেন নেগেটিভ চরিত্রে। এবারই প্রথম এ রকম চরিত্রে অভিনয় করলেন তিনি।

অনন্ত-বর্ষা ছাড়াও অ্যাকশন ঘরানার এ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন মোহাম্মদ ইকবাল। 

জানা গেছে, ২০ রোজার পর থেকে পুরোদমে প্রচারণা শুরু করবে ‘কিল হিম’ সিনেমার টিম।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit