সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

সহায়তার হাত বাড়ালেন পূজা চেরিও

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : কয়েক দিন আগেই রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সেখানে আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে মার্কেটে থাকা দোকানের যাবতীয় সব পুড়ে ছাই হয়ে যায়। এতে বিশাল ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে অনেকেই দাঁড়িয়েছেন। সাধারণ মানুষ থেকে তারকা, প্রায় সব শ্রেণির মানুষ এগিয়ে এসেছেন। এবার এগিয়ে এলেন হালের ক্রেজ অভিনেত্রী পূজা চেরি।

ঢালিউড নায়িকা বিদ্যানন্দের মাধ্যমে একটি পোড়া কাপড় কিনেছেন, যা সংগঠনটির ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে নিশ্চিত করা হয়েছে।

পূজা চেরির দুটি ছবি পোস্ট করে সংগঠনটি ক্যাপশনে লিখেছে— ‘চিত্রনায়িকা পূজা চেরি বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন। কর্মচারীদের ঈদের আনন্দ যেন মাটি না হয়। তাদের কজনের ঘরে যদি এই কাপড় কেনার মাধ্যমে যেতে পারি, তবে আমার দিনটাই সার্থক।’

এ ছাড়া লেখা হয়েছে, ‘সমাজের সর্বস্তরের মানুষকে আমরা যুক্ত করতে চাই যে কোনো দুর্যোগে। আস্থার একটা জায়গা থাকুক সবার, এটিই বিদ্যানন্দের চেষ্টা।’

প্রসঙ্গত এর আগে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সংগীতশিল্পী তাহসান খান, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী সাবিলা নূর, চিত্রনায়িকা নিপুণ আক্তার, চিত্রনায়ক জায়েদ খানসহ শোবিজের অনেক তারকা কাপড় কিনেছেন।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit