সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

বনি কাপুরের গাড়ি থেকে ৬৬ কেজি নথি-বহির্ভূত রূপা উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : কর্নাটক সীমান্তে আটক করা হল ভারতীয় প্রযোজক বনি কাপুরের গাড়ি। সূত্রের খবর, জাহ্নবীর বাবার গাড়ি থেকে প্রায় ৬৬ কেজির নথি-বহির্ভূত রূপা উদ্ধার করেছে নির্বাচন কমিশন।

সামনেই কর্নাটকে নির্বাচন। এমনিতেই কড়াকড়ি বেড়ে গিয়েছে কর্ণাটক রাজ্যের সীমান্ত এলাকায়। শুক্রবার দাবনাগিরি এলাকার চেকপোস্ট থেকে একটি বিএমডব্লিউ গাড়িকে আটক করে নির্বাচন কমিশন। প্রায় ৬৬ কেজি রূপার বাসন উদ্ধার হয় ওই গাড়ি থেকে। যার মধ্যে রূপার চামচ, থালা, পানির পাত্র-সহ প্রায় ৩৯ লাখ টাকার রূপা উদ্ধার করা হয়।

চেন্নাই থেকে পাঁচটি বাক্সে ভরে ওই বাসন নিয়ে যাওয়া হচ্ছিল মুম্বাইতে। প্রয়োজনীয় নথি না থাকায় যে বিএমডব্লিউ গাড়ি করে নিয়ে আসা হচ্ছিল, সেটিকে আটক করে স্থানীয় পুলিশ। গাড়ির চালক সুলতান খান ছাড়াও গাড়িতে ছিলেন হরি সিংহ নামের এক ব্যক্তি। গাড়ির কাগজপত্র যাচাই করতে দেখা যায়, বেভিউ প্রোজেক্ট প্রাইভেট লিমিটেডের এই গাড়ি আসলে বনি কাপুরের সংস্থার।

সূত্রের খবর, গাড়ির চালককে বেশ কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তিনি জানান, এই বহূমূল্যের জিনিস প্রযোজকের পারিবারিক সম্পত্তি। তবে পুলিশের তরফে এই বিষয়ে এখনও কোনও কিছু জানানো হয়নি।

 

সূত্র: আনন্দবাজার

 

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit