বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দুই বিড়াল ছানা উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২০১ Time View

ডেস্ক নিউজ : বরগুনা শহরের কলেজ সড়কে ডক্টরস কেয়ার সেন্টারের দক্ষিণ পাশে লাগোয়া দুটি ভবনের ফাঁকে ৩ দিন ঝুলন্ত অবস্থায় আটকে থাকার পর দেয়াল কেটে দুই বিড়াল ছানাকে উদ্বার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। 

স্থানীয়রা জানায়, মা বিড়ালের সাথে থাকা ছোট্ট দুটি ছানা বৃহস্পতিবার কোন এসময় লাগোয়া দুটি ভবনের মাঝখানে পড়ে আটকে ঝুলতে থাকে। একজন ভাড়াটিয়া মা বিড়ালটির আকুতি শুনে দেখতে পায় বিড়ালের বাচ্চা দুটি আটকে আছে। শুক্রবার রাতে বণ্যপ্রাণী ও প্রকৃতির কথা সংগঠনের সমন্বয়কারী হোসনেয়ারা ছবিকে জানানোর পর তার নেতৃত্বে রাত ১ টা পর্যন্ত অভিযান করেও উদ্বার করা সম্ভব হয়নি। শনিবারও এনিমাল লাভারস নামে একটি সংগঠন সুনম দেবনাথের নেতৃত্বে উদ্বারের চেষ্টা চালানো হয়।

রবিবার সকালে এক রকম বাধ্য করে তারা ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার সহায়তা নেয়। প্রায় দেড়ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ভবনের দেয়াল কেটে বিড়ালের বাচ্চা দুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

বণ্যপ্রাণী ও প্রকৃতির কথা’র সমন্বয়কারী হোসনেয়ারা ছবি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিড়ালের বাচ্চা ২টি যেভাবে কষ্ট পাচ্ছিল তা বর্ণনা করার মতো নয়। আমরা চেষ্টা করেছি উদ্ধারে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাচ্চা ২টি সুস্থভাবে উদ্ধার করতে পেরে খুবই খুশি লাগছে।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit