সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

১৯ মে মুক্তি পাচ্ছে পরীমণির ‘মা’

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক :  আগামী ১৯ মে পেক্ষাগৃহে মুক্তি পাবে হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীত সিনেমা ‘মা’। গতকাল শনিবার রাজধানীর এক রেস্তোরাঁয় বেশ ঘটা করে সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়। সেখানে জানানো হয়, মা দিবস (১৪ মে) উপলক্ষে ‘মা’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ মে।

এসময় সিনেমার নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘শুরু থেকেই আমি চেয়েছি সিনেমাটি মা দিবসেই মুক্তি পাক। পৃথিবীর সকল মায়ের প্রতি উৎসর্গ করে নির্মিত সিনেমাটি ১৯ মে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে সেই মুক্তির মিছিল শুরু হলো আমাদের। ’   

সিনেমাটি প্রসঙ্গে পরীমণি বলেন, এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিল। ওকে পেটে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আর এখন যখন সিনেমাটি মুক্তির মিছিলে, তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।

উল্লেখ্য, ‘মা’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে পরীমণি ছাড়াও আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য চৌধুরী, শাহাদাত হোসেন।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit