সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

ঈদে দেখা যাবে ভিন্ন এক বর্ষাকে

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : নায়িকা নন, আবার খলনায়িকাও নন। যার উপস্থিতি রয়েছে পুরো সিনেমাজুড়ে। কখনো কিলার, কখনো মায়াবতী এক প্রেমিকা! একেবারেই ভিন্ন একটি চরিত্র নিয়ে এবারের ঈদে প্রেক্ষাগৃহে আসছেন চিত্রনায়িকা বর্ষা। সিনেমার নাম ‘কিল হিম’। পরিচালনা করছেন মো. ইকবাল।

এ সিনেমার নায়ক অনন্ত জলিল। শুরুতে আন্ডার কভার এজেন্ট হিসাবে কাজ করলেও পুলিশি পোশাকেও তাকে দেখা যাবে। আর অনন্তর কাজের বিরোধিতা করবেন বর্ষা। হবে দু’জনার মধ্যে প্রেম কিন্তু সেটা আবার প্রেমও নয়। এমনটাই জানিয়েছেন বর্ষা। 

তিনি বলেন, ‘কিল হিম সিনেমায় আমার চরিত্রটি একেবারেই ভিন্ন। যেটা আগে কখনও করিনি। প্রথাগত নায়িকার খোলস থেকে বের হতে চাইছিলাম। কিল হিম সিনেমার সে ধরনের একটি চরিত্র পেয়েও গেলাম। স্ক্রিপ্ট পড়েই এ চরিত্রের প্রেমে পড়ে যাই। মনে হলো আমার কিছু করে দেখানোর যথেষ্ট স্কোপ আছে। তাই কাজটি করতে রাজি হয়ে গেলাম। শুটিংও বেশ এনজয় করেছি। অনন্ত সব সময় দারুন কাজ করে। আমিও চেষ্টা করেছি নিজের চরিত্র ফুটিয়ে তোলার। আশা করছি ঈদে দর্শকরা একেবারে ভিন্ন একটি অ্যাকশন মুভি দেখতে পাবেন।’ 

সিনেমাটি ঈদে মুক্তি নিশ্চিত বলে জানিয়েছেন পরিচালক মো. ইকবাল। এরই মধ্যে শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ। শিগগিরই সেন্সরে জমা দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit