সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

দিনশেষে আমিও একটা মেয়ে: শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : সবাই আসলে আমাকে নিয়ে চর্চা করে মজা পায়। ভিউ বেশি আসে বলে হয়তো এমনটা করে। কিন্তু সবাই ভুলে যাচ্ছে, দিনশেষে আমিও একটা মেয়ে। আমারও সন্তান আছে, একটা পরিবার আছে। এ ঘটনায় আমি খুবই বিরক্ত। একদমই ভালো লাগছে না আর।

কথাগুলো বলেনর টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। টালিউডের এই অভিনেত্রী আবারও পড়েছেন বিপাকে। তার বিরুদ্ধে থানায় জমা পড়েছে প্রতারণার অভিযোগ।

কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একটি শপিংমলে যৌথভাবে জিম সেন্টার চালু করেন শ্রাবন্তী।  ‘দ্য ফিটনেস অ্যাম্পায়ার’ নামের সে ব্যায়ামাগারে বহু মানুষ ভর্তি হয়। কিন্তু সম্প্রতি সেটি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছে। আর এ কারণেই ক্ষুব্ধ হয়েছেন গ্রাহকরা। তারাই শ্রাবন্তীকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়টি জানার পর একপ্রকার বিরক্তি প্রকাশ করেই শ্রাবন্তী বলেন, অনেক দিন ধরে আমি এই জিমের সঙ্গে যুক্ত নই। হ্যাঁ, এটা ঠিক যখন জিমটি খোলা হয়েছিল, তখন আমি ছিলাম। কিন্তু বহুদিন হয়ে গেল কোনো যোগাযোগ নেই তাদের সঙ্গে। টাকা পয়সার কোনো লেনদেনও কেউ দেখাতে পারবেন না।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit