সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

পূজায় মুগ্ধতা সজলের, নায়িকা বললেন ‘১০০-তে এক শ’

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জ্বীন’। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় তারকা সজল ও পূজা চেরি। এক যুগ আগে অভিনেতার সঙ্গে শিশুশিল্পী হিসেবে কাজ করলেও জুটি হিসেবে এবারই প্রথম।

সিনেমা মুক্তিকে ঘিরে এখন তাদের প্রচারণা নিয়েই ব্যস্ত সময় কাটছে। পূজার ভাষ্যে, ‘ভৌতিক সিনেমার প্রতি একটা আলাদা ভালো লাগা ছিল। এবার ঈদে সেই ভালো লাগার ছবিটি মুক্তি পাচ্ছে। আমি ভীষণ খুশি, আমার এটা স্বপ্নপূরণও।’

নায়িকা বলেন, ‘সজল ভাই তো অসাধারণ একজন মানুষ। সেটে সারাক্ষণ আমাদের মাতিয়ে রাখতেন। তিনি সেটে এলে কারও যদি মন খারাপও থাকে, তবে বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারতেন না। আর একজন অভিনেতা হিসেবে আমার কাছে এক শতে এক শ।’

অন্যদিকে সজল বলেন, ‘পূজা এককথায় ব্রিলিয়ান্ট। ওর অভিনয় দেখে পর্দায় চোখ আটকে যায়। অনেক পরিণত অভিনয় মনে হয়েছে। ওর একটা অদ্ভূত বিষয় হচ্ছে, মুহূর্তেই বদলে যেত পূজা। ক্যামেরা অন হলেই অন্য মানুষ হয়ে যেত। একদম পয়েন্টেড অ্যাক্টিং। পরিচালক যা চাইতেন, ঠিক তা–ই ডেলিভারি দিত। এটা আমাকে মুগ্ধ করত।’

ছবিতে সজলের চরিত্রের নাম রাফ, যে কিনা একজন ফ্যাশন ফটোগ্রাফার। অন্যদিকে তার নায়িকা পূজা চেরিকে দেখা যাবে মোনালিসা চরিত্রে।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘জ্বীন’ সিনেমাটি নির্মাণ করেছেন নাদের চৌধুরী। সজল-পূজা ছাড়া এতে আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ।

 

 

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit