সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

১৫ বছর পর সিনেমায় পল্লব

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : নব্বই দশকের তুমুল জনপ্রিয় মডেল পল্লব অভিনয় নেই অনেকদিন। ওয়াজেদ আলী সুমনের সিনেমা দিয়ে তিনি ফিরছেন ১৫ বছর পর। সিনেমার নাম ‘ছায়া’ । ২ এপ্রিল পাবনার লোকেশনে শুরু হয়েছে ছবিটির শুটিং।

ছবিতে পল্লব ভইনয় করছেন সায়াম চরিত্রে। একজন নব্য শিল্পপতির চরিত্র এটি। পারিবারিক ড্রামা এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বার্তা দেওয়া হয়েছে ছবির গল্পে।

পল্লব বলেন, ‘১৫ বছর পর পূর্ণাঙ্গভাবে কাজে ফেরা বলা যায়। অনেক দিন পর কাজ করছি, ভালো লাগছে। সেই ১৯৯১ সাল থেকে প্রায় ১৭ বছর টানা ক্যামেরার সঙ্গে দাঁড়িয়েছি। এ জায়গায়টি আমার অনেক দিনের চেনা। তাই কাজ করতে এসে নতুন মনে হচ্ছে না। চেনা জায়গায় ফিরে নিজের কাছে প্রশান্তি লাগছে।’

অভিনেতার ভাষ্য, ‘আর বিরতি নয়, এখন থেকে নিয়মিত কাজ করব। নাটক, সিনেমা, বিজ্ঞাপন, ওটিটি—সব মাধ্যমে চরিত্র পছন্দ হলে কাজ করব। যত দিন বাঁচব, মিডিয়ার কাজ নিয়ে থাকতে চাই।’

সর্বশেষ তিনি ২০০৮ সালে ওয়াজেদ আলী সুমনের ‘বিয়ে বাড়ি’ সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর মাঝে একটি ছবিতে অতিথি চরিত্রে দেখা গেলেও পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়নি।

১৫ এপ্রিল ছবিটির পাবনার অংশের শুটিং শেষ হবে। পল্লব ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন শবনম বুবলী, লুবাবা, অর্নিল প্রমুখ। ‘ছায়া’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit