শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

পীরগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত- ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ Time View
রফিকুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যতীন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত যতীন উপজেলা ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ মালিপাড়া গ্রামের খরগের ছেলে।শুক্রবার রাতে উপজেলার লোহাগাড়া বাজার এলাকার ধূপড়ী ঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে। এই ঘটনায় কৃষ্ণ মোহন রায় ও বিশ্বাস নামে দুই জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
স্থানীয়রা জানান ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ গামী একটি ট্রাক ও পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী মোটরসাইকেলের মুখোমুখি এ সংঘর্ষ ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান,  ঘটনা স্থলে একজন নিহত হয়েছেন, অপর দুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাক টি আটক করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit