সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন রাঁচির একটি আদালত। জালিয়াতি ও চেক প্রতারণার মামলায় তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। 

আমিশা প্যাটেলের সঙ্গে তার ব্যবসায়িক সহযোগী ক্রুনালের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

আমিশা প্যাটেলের বিরুদ্ধে এই প্রতারণার মামলা করেছিলেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং।  তার অভিযোগ, আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামের একটি ছবির জন্য অর্থ বিনিয়োগ করতে বলেন। তিনি ছবিটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে আড়াই কোটি রুপি স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।

প্রযোজক অজয় কুমার সিং মামলার অভিযোগে উল্লেখ করেন, আমিশা ও তার ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন- ছবিটি শেষ হওয়ার পরে সুদের সঙ্গে তিনি (অজয়) আসল ফেরত পাবেন। ২০১৮ সালের অক্টোবরে অজয়কে আড়াই কোটি ও  ৫০ লাখ রুপির ২টি চেক দিয়েছিলেন আমিশা। কিন্তু চেকটি বাউন্স করে। এরপরই আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে মামলা করা হয়। জানা গেছে, এই মামলায় সমন পাঠানো সত্ত্বেও আমিশা কিংবা তাঁর আইনজীবী কেউই আদালতে উপস্থিত হননি।

তবে গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমিশার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ১৫ এপ্রিল ধার্য করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit