বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা

নরসিংদীর পলাশে ট্রলির চাপায় বাইসাইকেল আরোহী নিহত

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মাসুম সিকদার (২৭) নামে বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ট্রলিটি জব্দ করাসহ চালক নাইম মোল্লা (২৪) কে আটক করেছে পুলিশ। নিহত মাসুম সিকদার উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের মৃত ইসমাঈল সিকদারের ছেলে। তিনি চরসিন্দুর ইউনিয়নের বালিয়া গ্রামে অবস্থিত দেশবন্ধু পলিমার ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬ টার দিকে দেশবন্ধু পলিমার ফ্যাক্টরি থেকে নাইট ডিউটি শেষ করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মাসুম সিকদার।

ফ্যাক্টরি থেকে ২’শ গজ সামনের বালিয়া মোড়ে আসলে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে গিয়ে ওই ট্রলির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয়রা ট্রলিসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। চরসিন্দুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী উদ্দিন জানান, বেপরোয়া ট্রলি ও অদক্ষ চালকদের কারণেই প্রাণ হারাতে হচ্ছে। এসব অদক্ষ চালক ও ফিটনেসবিহীন অবৈধ ট্রলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ট্রলিটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit