সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

কারিনাকে নিয়ে যা বললেন শাশুড়ি শর্মিলা ঠাকুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : মেয়ে সম্পর্কে মায়ের থেকে কেউ ভালো বলতে পারবে না। মা বলতে পারেন মেয়ের দুর্বল দিক, পাশাপাশি ভালো দিকও। ঘরে পুত্রবধূ হয়ে আসার পর তার মেজাজ–মর্জি কেমন জানেন না শাশুড়ি। তাই তাকে বুঝতে সময় লাগে।

নতুন পুত্রবধূকে স্বাগত জানাতে হবে, তাকে এমন একটা পরিবেশ দিতে হবে, যা তার জন্য স্বস্তির, পুত্রবধূ কারিনার এক প্রশ্নের জবাবে এসব কথা বললেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। খবর হিন্দুস্তান টাইমসের।

মেয়ে বনাম পুত্রবধূ— এই বহুল চর্চিত বিষয় নিয়েই নিজের রেডিও শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ শাশুড়ির কাছে প্রশ্ন রেখেছিলেন কারিনা কাপুর খান। যেখানে অতিথি হিসেবে এসেছিলেন স্বামী সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর। কারিনা শাশুড়ির কাছেই জানতে চান কন্যা আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য।
অনুষ্ঠানে শর্মিলা জানান, মনসুর আলী খান পতৌদিকে বিয়ে করে নবাব পরিবারে যাওয়ার পর নিজের অভিজ্ঞতা।

শর্মিলা ঠাকুর বলেছেন, সংসারে একটা ছেলেকে দায়িত্ব নিতে হবে যেন তার স্ত্রী নতুন পরিবারে স্বাচ্ছন্দ্যে মানিয়ে নিতে পারেন। শাশুড়ির সব ব্যাপারে নাক গলানো ঠিক নয়। আমি যদি বলতে থাকি, বউমা আমার ছেলে ছোটবেলা এটা খেতে ভালোবাসত, ওটা করতে ভালোবাসত, এটা ভালো খায়…-এটা ঠিক নয়। ছেলে ও বউমাকে নিজেদের মতো ছেড়ে দিতে হবে। প্রথমেই ওদের সুযোগ করে দিতে হবে, নিজেদের সম্পর্ক দৃঢ় করার।

অনুষ্ঠানে বউমা কারিনার প্রশংসাও করেন শর্মিলা ঠাকুর। বলেন, তোমার মধ্যে ধারাবাহিকতা আছে, বিষয়টা আমার খুব ভালো লাগে। আমি জানি, তোমাকে কোনো খুদে বার্তা পাঠালে তার উত্তর তুমি দেবে।

তুমি সব সময় জানতে চাও, আমি কী খেতে ভালোবাসি। আমার যা দরকার তুমি এনে দাও। জানি এই ভদ্রতা তোমাদের কাপুর পরিবার থেকে পাওয়া। আমি তো তোমাকে নানা পরিস্থিতিতে দেখেছি, তুমি অসাধারণভাবে সব সামলাও!

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit