বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে টর্নেডোর তাণ্ডব, নিহত ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেসক্ : যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। টর্নেডোর তাণ্ডবে অন্তত পাঁচজন নিহতের খবর জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। স্থানীয় সময় বুধবার ভোর রাতে মিসৌরি অঙ্গরাজ্যের বলিঙ্গার কাউন্টিতে শক্তিশালী এ টর্নেডোর আঘাত হানে বলে জানায় আল জাজিরা।

এ টর্নেডোর আঘাতে বহু ভবনের ছাদ ধসে পড়েছে, অনেক গাছ উপড়ে গেছে এবং বিদ্যুৎহীন হয়ে পড়েছে বহু মানুষ।সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে পাঁচ জন নিহতের খবর নিশ্চিত করেন শেরিফ ক্যাসি গ্রাহাম। তিনি জানান, বিধ্বস্ত হয়ে যাওয়া বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে উদ্ধার অভিযান চলছে।

গত কয়েক মাস ধরে শক্তিশালী ঝড় মোকাবিলা করতে হচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যকে। গত সপ্তাহেই দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলীয় এবং দক্ষিণ রাজ্য জুড়ে শক্তিশালী ১১টি টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়, সে সময় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit