সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

হাফেজ তাকরিমকে নিয়ে হৃদয়ছোঁয়া পোস্ট আসিফের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ২৬তম আসরে অনুষ্ঠিত হয়েছে। এবার আসরে বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। 

হাফেজ তাকরিমকে অভিবাদন জানাচ্ছে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তেমনি ক্ষুদে এই হাফেজকে অভিবাদন জানিয়ে এক আবেগঘন বার্তায় তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

বৃহস্পতিবার দুপুরের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে এ ইচ্ছা প্রকাশ করেন তিনি। আসিফ লেখেন, ‘দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতার বিশ্বমঞ্চে প্রথম স্থান অর্জন করায় হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে জানাই প্রাণঢালা অভিনন্দন। তাকরিমের সঙ্গে একটা অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। স্বল্পভাষী কিশোর তাকরিমকে শুরু থেকেই খুব ভালো লাগে আমার।

তিনি লেখেন- আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেজগণ ইতোমধ্যে সমীহ জাগানিয়া অবস্থান তৈরি করে ফেলেছেন। এটা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। হাফেজ তাকরিম সেই দলের গূরুত্বপূর্ণ সদস্য হিসেবে সাকিব আল হাসানের মতই দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স করে যাচ্ছেন।

তিনি আরও লেখেন- ওর চেহারার সরলতা, মৃদু মিষ্টি হাসি আর চোখজুড়ে খেলতে থাকা দ্বীপ্তিময় আভা আমার খুব ভালো লাগে। অভিনন্দন জানাই হাফেজ তাকরিমের পরিবারকে। স্যালুট জানাই তার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীকে। শুভেচ্ছা রইল তাকরিমের শিক্ষা প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা-মাদ্রাসা ম্যানেজমেন্টের জন্য।

আসিফ সবশেষে লেখেন- দ্রুততম সময়ে কিশোর সেলিব্রিটি হাফেজ তাকরিমের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করি। অভিনন্দন তাকরিম, পুরো দেশ আজ তোমার জন্য গর্বিত, আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit