সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

যে কারণে সৃজিত-ঋতাভরীর সম্পর্ক ভেঙেছিল?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : টালিউডে নতুন সম্পর্ক তৈরি এবং বিচ্ছেদ বা ব্রেকআপ যেন হরহামেশায় ঘটে থাকে। সম্প্রতি ব্রেকআপ হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর।
শোনা গিয়েছিল, চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে এ বছরই সাত পাকে বাঁধা পড়তেন ঋতাভরী। তার আগেই বিচ্ছেদ ঘোষণা করেছেন অভিনেত্রী।

অন্যদিকে শোনা যাচ্ছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে রাফিয়াত রশিদ মিথিলার দূরত্ব বেড়েছে।
বর্তমানে সৃজিত-ঋতাভরীর ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন চললেও একসময় তাদের প্রেমের গুঞ্জনে মুখরিত ছিল পুরো টালিপাড়া।

২০১৭ সালে হঠাৎ সৃজিত ও ঋতাভরীর প্রেম শুরু হয়েছিল। সেই সময় পরিচালক ব্যস্ত ছিলেন কাকাবাবুর শুটিং নিয়ে। আর সেই শুটিংয়ের ফাঁকেই চলত ঋতাভরীর সঙ্গে ডিনার বা লাঞ্চ ডেট, দীর্ঘক্ষণ হোয়াসঅ্যাপে চ্যাট। শুধু তাই নয়, সেই সময় ঋতাভরী মুম্বাইতে প্রায়ই যেতেন একাধিক শুটের কাজে। তাকে বিমানবন্দর থেকে আনতে যেতেন পরিচালক নিজেই।

সেই বছর ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল। কেক খাওয়ানো থেকে একসঙ্গে ছবি তোলা সবই ছিল সবার সামনেই। সেই সময় টালিপাড়া একরকম ভেবেই নিয়েছিল যে, এবার সৃজিতের ঘরণী হতে চলেছেন ঋতাভরী।

সৃজিতের সঙ্গে ঋতাভরীর পরিচয় চতুষ্কোণ সিনেমা থেকেই। তাদের সম্পর্কের বয়স ছিল তিন বছর। এক সাক্ষাৎকারে ঋতাভরী বলেছিলেন, গত তিন বছরে ভালোবাসার চেয়ে সৃজিতের সঙ্গে ঝগড়া করেছি অনেক বেশি।

সব কিছু মিলিয়ে সৃজিত-ঋতাভরী রসায়ন কারোরই চোখ এড়াতে পারেনি। যদিও সৃজিত ঋতাভরীর সঙ্গে সম্পর্ক নিয়ে কখনো খোলামেলা আলোচনা করেননি। বরং সম্পর্কটা লুকিয়েই রেখেছিলেন তিনি। এর কারণ অবশ্য হতে পারে স্বস্তিকা এবং তার সম্পর্ক সবাই জেনে গিয়েছিল। এর পরই তাদের ব্রেকআপ হয়।

যদিও সৃজিত-ঋতাভরী সেই সময় যেভাবে শহরের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছিলেন, তা দেখে সবাই এটা নিশ্চিত ছিলেন যে তাদের মধ্যে কিছু তো একটা রয়েছে। ঋতাভরী তো সৃজিতের সঙ্গে তার সুখের সংসারও সাজিয়ে ফেলেছিলেন।

টালিপাড়ায় শোনা যায়, সৃজিত ও ঋতাভরীর মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। সেই সময় সৃজিতের পরবর্তী ছবিতে অভিনয় করার কথা ছিল ঋতাভরীর। কিন্তু শোনা যায়, সৃজিতের পরবর্তী ছবি ‘উমা’-তে ঋতাভরীর জায়গায় অভিনয় করবেন সায়ন্তিকা। ফলে ঋতাভরী-সৃজিতের সম্পর্ক কোনো নেতিবাচক দিকে মোড় নিল কিনা, তা নিয়ে সেই সময় শোরগোল দেখা দেয়।

এর পর সৃজিত বিয়ে করেন বাংলাদেশি নায়িকা মিথিলাকে আর ঋতাভরী সম্পর্কে জড়ান চিকিৎসক তথাগতের সঙ্গে। কিন্তু সেই সম্পর্কেও আর থাকলেন না ঋতাভরী।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit