সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অবশেষে প্রকাশ্যে বিপাশা বসুর মেয়ের মুখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : গত বছর মাতৃত্বের স্বাদ পেয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। মেয়ের নাম রেখেছেন দেবী।

মা হওয়ার পর থেকে মেয়ের নানা টুকরো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিপাশা ও তার অভিনেতা স্বামী করণ সিং গ্রোভার। তবে ছোট্ট দেবীর মুখ দেখা যায়নি এতোদিন। অবশেষে সেই অপেক্ষার অবসান। মেয়ের মুখ দেখালেন বিপাশা।

বুধবার রাতে মেয়ের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। দেবীর পক্ষ থেকে তারা লিখেছেন, ‘আমি দেবী, গোটা বিশ্বকে হ্যালো বলছি।’

গোলাপি জামায়, ম্যাচিং হেয়ার ব্যান্ডে দেখা যায় দেবীকে। বলিউডের অনেক তারকাই দেবীকে জানিয়েছে শুভেচ্ছা বার্তা।

এদিকে বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের মেয়ে ছবিতে অনুরাগীদেরও কমেন্টের বন্যা বয়ে যায়। কারোর মনে হয়েছে দেবীকে দেখতে করণ সিং গ্রোভারের মতো, কারোর কথা দেবী এক্কেবারে বিপাশার মতো। অনেকেই বিপাশা কন্যাকে আশীর্বাদ করেছেন।

২০১৬ সালে বাঙালি রীতি মেনে করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু। বিয়ের ৬ বছর পর বাঙালি কন্যা বিপাশার জীবনে আসে মাতৃত্বের স্বাদ ২০২২-এর নভম্বরে ৪৩ বছর বয়সে প্রথমবার মা হন বিপাশা বসু। 

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit