বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

নোয়াখালীতে ঘুষ দিতে অপারগতার জেরে সাংবাদিককে মারধর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৬০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঘুষ দিতে অপারগতার জেরে এক সাংবাদিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল বুধবার (৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।হেনস্তা ও মারধরের শিকার মো. করিম নুরী (৬৫) দৈনিক সবুজ নিশান নামের একটি পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে জেলায় কর্মরত। এ ঘটনায় তিনি বেগমগঞ্জ মডেল থানায় মঙ্গলবার সন্ধ্যায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি নির্বাহী প্রকৌশলী শাহদাত ইসলাম ও সহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করেছেন।সাংবাদিক মো. করিম নূরী জানান, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।লিখিত অভিযোগে মো. করিম নূরী উল্লেখ করেন, তার ভাগনে বেগমগঞ্জ উপজেলার আমানতপুর গ্রামের মো. রাসেলের (৪৫) ভবনের জন্য বিউবোর বেগমগঞ্জ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে বিদ্যুৎ–সংযোগের জন্য আবেদন করেন। এরপর থেকে বিউবোর লোকজন অামাকে অস্বচ্ছ ও বিভ্রান্তিকর তথ্য দেয়। বুধবার দুপুরে বিদ্যুৎ অফিসে গেলে মিটার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেবার জন্য নগদ ৩ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ প্রদানে অপারগতা প্রকাশ করায় অতর্কিতে হামলা চালায়।করিম নুরী জানান, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের নকশা দেখে একবার ৮টি, আরেকবার ১৬টি এবং সর্বশেষ ২৪টি মিটার বসাতে হবে বলে তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। এ বিষয়ে কথা বলার জন্য নির্বাহী প্রকৌশলী শাহাদাত ইসলামের কক্ষে গেলে সেখানে কথা বলার একপর্যায়ে ঘুষ দাবির বিষয়টি ভাগনেকে কল করে জানানোর সময় কক্ষে থাকা বিউবোর কর্মকর্তা শরিফুল ইসলামসহ কয়েকজন তার ওপর হামলা চালান। এ সময় তারা তার গলা টিপে ধরেন ও তাকে মারধর করেন।ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে বিউবোর বেগমগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহদাত ইসলাম দেশ রূপান্তরকে বলেন, কিছু তথ্য ঘাটতির কারণেই বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে।  তিনি বলেন, অাবেদন ছিলো ৮ বাসার, আমার লোক গিয়ে দেখলো ৪ তলা বিল্ডিং ১৬ ফ্ল্যাট কিন্তু বাড়ির অনুমোদনে দেখা গেলো ৬ তলা তাই ২৪টি মিটার লাগবে বলায় তিনি ভেবেছেন আমরা ঘুষ দাবি করছি।তিনি বলেন, নুরী সাহেব (মো. করিম নূরী) অফিসের ভেতরে খুব জোরে জোরে কথা বলছিলেন। একপর্যায়ে ওনার কাছে ঘুষ দাবি করা হয়েছে বলে মুঠোফোনে কাউকে জানাচ্ছিলেন। তাই একটু কথা–কাটাকাটি হয়েছে। ঘুষ দাবির অভিযোগ ভিত্তিহীন।

মারধর ও ১৭টি বিদ্যুৎ মিটারের কাগজপত্র ছিনিয়ে নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা অমার কক্ষের বাইরে হয়েছে কী না আমার জানা নেই।অভিযোগের বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit