মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

বোচাগঞ্জে আটো রাইস মিলের হপার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৫২ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে আর,জে,ড়ি অটো রাইস ইন্ডাষ্ট্রিজ লিঃ এর এক শ্রমিক মিলের হপার থেকে পরে নিহত হয়েছে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত ৪ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শ্রমিক মহিরুল ইসলাম (৪০) অটো রাইস মিলের হুপারে উঠেন পরিস্কার কাজের জন্য। পরিস্কার করা অবস্থায় পা পিছলে তিনি প্রায় ৬০ ফিট নিচে পড়ে যান। অন্যান্য শ্রমিকেরা জানান, ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত মহিরুল ইসলাম উপজেলার আটগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মোঃ শহিদ আলীর পুত্র।

নিহত মহিরুলের পরিবারের কোন অভিযোগ না থাকায় বোচাগঞ্জ থানা পুলিশ মহিরুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন। গতকাল বুধবার সকাল ১১টায় নিহতের জানাজা ও দাফন সম্পুন্ন হয়েছে। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক ঘটনা নিশ্চিত করেন।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit