সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

আবারও পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে উত্তর কোরিয়া: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (৪ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গত সপ্তাহে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

 এ সময় বেশ কয়েকটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরিদর্শন করতে দেখা যায় তাকে। মঙ্গলবার ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৭ সালের পর নতুন করে আবারও পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং।
 
এদিকে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় যৌথ নৌমহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার শুরু হয় দুদিনের এ নৌমহড়া। এর মাধ্যমে সাবমেরিন থেকে হামলা মোকাবিলার বিভিন্ন কৌশল রপ্ত করছেন এ তিন দেশের নাবিকরা।
 
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ মহড়ার মাধ্যমে উত্তর কোরিয়ার সাবমেরিন হামলা শনাক্ত এবং ধ্বংস করতে বিভিন্ন কৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।
 
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী যুক্তরাষ্ট্র এবং জাপানের নৌবাহিনীর সঙ্গে শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংস করা এবং উদ্ধার অভিযান পরিচালনার নানা কৌশলের পরীক্ষা চালিয়েছে। সমুদ্রে উত্তর কোরিয়ার সব ধরনের হামলা মোকাবিলায় এ মহড়া নাবিকদের আরও ‌দক্ষ করে তুলবে।
 
নৌমহড়ায় অংশ নিয়েছে মার্কিন বিমানবাহীর রণতরী ‘ইউএসএস নিমিটজ’। পরমাণু শক্তিচালিত এ রণতরীটিতে মহাকাশ থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত যেকোনো জায়গার তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
 
গেলো বছরের সেপ্টেম্বরেও সাবমেরিন ধ্বংসে একই ধরনের নৌমহড়া চালিয়েছিল এ তিন মিত্রদেশ। এর জবাবে উত্তর কোরিয়া মাঝারি পাল্লার হোয়াসং-টুয়েলভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit