সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

সাবেক স্বামীর প্রেম নিয়ে খোঁচা দিয়ে পরে অস্বীকার সামান্থার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : সাত বছর চুটিয়ে প্রেম করে নাগা চৈতন্য আক্কিনেনিকে ২০১৭ সালে বিয়ে করেন সামান্তা রুথ প্রভু। বিয়ের পর স্বামীর পদবি যুক্ত করে নিজের নাম সামান্তা আক্কেনেনি রাখেন ভারতের তামিলনাড়ুতে বেড়ে ওঠা এ অভিনেত্রী। 

কিন্তু তাদের ভালোবাসার সংসার টেকেনি বেশি দিন। চতুর্থ বিবাহবার্ষিকীর ঠিক আগেই ২০২১ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের বিবাহবিচ্ছেদের খবর জানান নাগা চৈতন্য ও সামান্থা। 

সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বলিউড অভিনেত্রী শোভিতা ধুলিপালার প্রেমে মজেছেন নাগা চৈতন্য। গত বছর থেকে তাদের প্রেমের খবর সরগরম বলিপাড়া। 

সম্প্রতি লন্ডনেও নাকি একে অপরের সঙ্গে ডেটিংয়ে গিয়েছিলেন নাগা চৈতন্য ও শোভিতা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়তেই তা সরিয়ে নেওয়া হয়। কোনো কিছুই চোখ এড়ায়নি সামান্থার।

সাবেক স্বামীর নতুন প্রেম নিয়ে সামান্থা বলেন, আমার এতে একেবারেই কিছু যায় আসে না। কে কার সঙ্গে প্রেম করল, তাতে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি শুধু এটুকুই বলতে পারি— যারা ভালোবাসার মর্ম বোঝে না, তারা ভবিষ্যতে দুঃখই পাবেন। তিনি যতজনের সঙ্গেই প্রেম করেন না কেন!

সামান্থা আরও বলেন, ও যদি নিজের আচরণ শোধরাতে পারে, আর মেয়েটিকে যদি দুঃখ না দেয়, তা হলেই ভালো।

যদিও পরে অভিনেত্রী সম্পূর্ণ অস্বীকার করে যান যে তিনি নাগা চৈতন্যর বর্তমান সম্পর্ক নিয়ে এমন কিছু বলেছেন। তার কথা অনুযায়ী, ‘আমি এমন কিছু বলিনি।’

আগামীতে সামান্থাকে শকুন্তলাম ছবিতে দেখা যাবে। গুণশেখর এই ছবির পরিচালনা করেছেন। দেব মোহনকে দেখা যাবে সামান্থার বিপরীতে। শুধু তাই নয়, বরুণ ধাওয়ানের সঙ্গে সিটাডেলের ভারতীয় ভার্সনেও তাকে দেখা যাবে। এটি সামান্থার দ্বিতীয় হিন্দি সিরিজ হতে চলেছে।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit