শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

৬ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, ছড়িয়ে পড়েছে আশেপাশের ভবনে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন। ছড়িয়ে পড়েছে আশেপাশের বেশকটি ভবন ও মার্কেটে। নিয়ন্ত্রণে কাজ করছেন সবগুলো বাহিনীর সদস্যরা। আশপাশের সব রাস্তায় বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল। 

আগুন জ্বলছে বঙ্গবাজারের চারটি মার্কেটেই। যেখানে রয়েছে তিন হাজারের বেশি দোকান। সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার পর একে একে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। যোগ দেন সেনা, নৌ ও হেলিকপ্টারসহ বিমানবাহিনীর সাহায্যকারী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

সব দোকানে নানা ধরনের কাপড় থাকায় আগুনের তীব্রতা বাড়ছে। সকালে মার্কেটের ব্যবসায়ীরা নিজেদের দোকানের জিনিসপত্র বের করে আনার চেষ্টা করলেও সর্বশান্ত হয়েছেন প্রায় সবাই।

বঙ্গবাজারের আশপাশে সব রাস্তায় যান চলাচল এবং বৈদ্যুতিক লাইনগুলো বন্ধ রাখা হয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে পাশের এনেক্স মার্কেটে এবং পরে পুলিশ সদরদপ্তরের পাশের মহানগর শপিং কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে আগুন নেভাতে পানির সংকট তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর ও হাতিরঝিল থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস।  

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit